somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অশ্লীলতার সংজ্ঞা!!

২০ শে মে, ২০১০ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজে বহুল প্রচলিত কিছু শব্দ বা শব্দমালা আছে, যা ব্যবহৃত হয় কোন বিষয়কে বিশেষায়িত করতে। কিন্তু এই শব্দ বা শব্দমালাগুলো কখন কি অর্থে ব্যবহৃত হয় তা বোঝা বড়ই কঠিন। আপনারাই দেখুন, অশ্লীল বা অসামাজিক, আপত্তিকর এই ধরণের বিশেষন যখন কোন ব্যাক্তি বা তার কোন কাজের (যেমন, চিত্র, গল্প, কবিতা, ছবি ইত্যাদি) আগে বসিয়ে দেয়া হয় তখন ওই ব্যাক্তি কিরকম বিব্রতকর ও অপ্রস্তুত অবস্থায় পড়ে তা বলাই বাহুল্য। আমি নিজেও ক্যাম্পাসের বিভিন্ন প্রজেক্টে কিছু নতুনত্ব আনতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হই
একই কাজ অনেকের কাছে অত্যন্ত প্রশংসিত হয়, আবার অনেকে মন্তব্য করে অশ্লীল, আপত্তিকর . . . । স্লাইড প্রেজেন্টেশনে আমার এক বন্ধু একবার ছবি দিয়েছিল যে, এক দম্পতি সোফায় হাত ধরে বসে হাস্যজ্বল মুখে সিনেমা দেখছে। ছবিটি প্রাসঙ্গিক ছিল। প্রেজেন্টেশনটি ছিলই কয়েকটি মুভি রেন্টাল কোম্পানির উপরে, আর তেমনি এক কোম্পানির বিজ্ঞাপন ছিল ছবিটি। আমার বন্ধুর ভাষায় “স্লাইডটি আসার পরই দেখলাম সমস্ত ক্লাসজুড়ে ফিসফিসানি শুরু হয়ে গেছে, অনেকে মুচকি দিয়ে আর মেয়েরা মুখ টিপে হাসছে। গ্রুপের অন্য মেয়েরা বলতে লাগলো, ‘ এটা কি দিয়েছো? স্যার তো .. দিবে’। স্যার অবশ্য ওভারঅল স্লাইডের প্রশংসাই করেছিল। এরপর ক্লাসের অন্যান্যদের মন্তব্য জানতে চাইলে বেশিরভাগই প্রশংসা করলেও অনেকে সেই শব্দগুলোই (অশ্লীল, আপত্তিকর) উচ্চারণ করে। যদিও কেন অশ্লীল, আপত্তিকর বলা হচ্ছে জানতে চাইলে অবশ্য আর কিছু বলে না। আমার বিব্রতবোধও আর কমে না”।

কোন ছবি কার কাছে অশ্লীল বলে বিবেচিত হবে তার কোন ঠিক নেই। কারণ অশ্লীলতার যে কোন সংজ্ঞাই নেই। আর এর ফলে একটা ছোট বিষয়ের ভূল বোঝাবুঝি অনেক বড় আকার ধারণ করে। মোস্তফা সরওয়ার ফারুকী তার ‘ফার্স্ট ডেট’ নাটকটিতে আধুনিক কালের তথা প্রাইভেট ভার্সিটি পড়ুয়াদের প্রেমের আধুনিক স্টাইলটিকে বেশ স্পষ্টভাবেই তুলে ধরেছিলেন। কিন্তু এতেও দেশের একশ্রেণীর মানুষের কি কারণে যে গাত্রদাহ শুরু হয়েছিল তা উনারাই বলতে পারবেন। প্রথম আলোর ‘আনন্দ’র এক সংখ্যায় এক লেখক ওই নাটকটিকে বলেছিল, ‘এক বিকৃত রুচির যুবককে নিয়ে রচিত একটি বিতর্কিত নাটক’। ওই যুবক যদি বিকৃত রুচির হয় তবে তো বলতে হয় দেশের প্রাইভেট ভার্সিটির সমগ্র বর্তমান প্রজন্মই বিকৃত রুচির।

আমি নিজেও হয়তো এসব শব্দের ভুল প্রয়োগ কখনোও কখনোও করে ফেলি। (এবং ফলও ভোগ করি)। কিন্তু কি করব? অশ্লীলতার সংজ্ঞাই যে আমার জানা নেই। নিজে তৈরি করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাই আপনাদের নিকট অনুরোধ, কারও যদি অশ্লীলতার সংজ্ঞা জানা থাকে, বা কেউ যদি নিজে তৈরি করতে সমর্থ হন তবে তা আমাদের জানান।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×