somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিটিআরসির আরও যা যা বন্ধ করা উচিত

৩০ শে মে, ২০১০ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়ায় এতগুলা মুসলিম দেশও যা করেনি, এমনকি কট্টরপন্থী মুসলিম দেশগুলোও যা করেনি তাই করে দেখাল বাংলাদেশ। ফেসবুক বন্ধের মাধ্যমে দেশ ফাকিস্তানাইজেশনের পথে আরও একধাপ এগিয়ে গেল। এই খবরে অত্যাশ্চার্য্যান্বিত হওয়ার অবশ্য কিছু নাই। বাংলাদেশ এক অর্থে একটি কট্টরপন্থী মুসলিম রাষ্ট্রই। অবাক হওয়ার বিষয় হল এটা হল এমন এক সরকারের আমলে, যারা কিনা দেশকে ’৭২ এর সংবিধানে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা আওড়াচ্ছে। তাদের নির্দেশে বিটিআরসি facebook বন্ধ করে দিয়েছে। কারণ ফেসবুকের মাধ্যমে সবার ধর্মানুভূতিতে আঘাত লেগেছে। ধার্মিকদেহের এই নাজুকতম অঙ্গটিতে আঘাত দেয়ার অপরাধে আমি আরও কিছু পদক্ষেপ নেয়ার সুপারিশ করছি


• সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে এ ধরণের ইসলাম বিরোধী প্রচারণা চালান হয়, তাই সকল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বন্ধ করা উচিত।
• এই ধরণের কাজ মূলত ইহুদী-নাসারারা করে, তাই ইহুদী-নাসারাদের সকল সকল সাইট বন্ধ করা উচিত।
• মুরতাদ দ্বারা পরিচালিত সকল সাইটও বন্ধ করা।
• ইহুদী, খ্রীস্টানরা যেহেতু পশ্চিমা তাই সকল ওয়েস্টার্ন ওয়েবসাইট বন্ধ করা।
• ফেসবুক তো প্রধানত ইংরেজি ভাষার, তাই দেশি-বিদেশি নির্বিশেষে সকল ইংরেজি ওয়েবসাইট বন্ধ করা।
সকল প্রকার সিনেমাও নিষিদ্ধ করা উচিত কারণ অনেক পশ্চিমা সিনেমাতেই ইসলামের অবমাননা করা হয়েছে।
• যে সকল দেশি ব্লগসাইটে ইসলাম বিরোধী কথা লিখা হয়েছে (সামুসহ), তার সবকটি বন্ধ করে দেয়া।
• এত সব ঝামেলায় না গিয়ে ভাল হয় দেশের ইন্টারনেট ব্যবস্থাই বন্ধ করে দেয়া।
• আরও ভাল হয় দেশে কম্পিউটার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা।
• আমি তো মনে করি দেশে শিক্ষাদানই বন্ধ করে দেয়া উচিত, কারণ পড়াশোনা না জানলে আমাদের আর কখনো ইসলাম বিরোধী কিছু পড়তে হবে না।

ফেসবুক বন্ধ হওয়ায় আমি কিন্তু অতটা দুঃখ পাইনি। কিন্তু তো মাঝে মাঝে ভূলেই যাই যে আমারও একটা ফেসবুক একাউন্ট আছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×