আমাদের জাতীয় ভাগ্নে তথ্য বাবা একদা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মাদ্রাসাগুলো জঙ্গী তৈরির কারখানা, দেশে বোরকার ব্যবহার ৫০% বেড়ে গেছে । সুতরাং তথ্য বাবা মাদ্রাসা বন্ধের মিশন নিয়ে আসলেন । ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের বিভিন্ন আইন আর নিয়ম নীতি আবিষ্কার করে ভর্তির সুযোগ সংকীর্ণ করা হলো । মাদ্রাসা শিক্ষা আধুনিক শিক্ষার সাথে সংগতিপূর্ণ নয়। সুতরাং বিশ্ববিদ্যালয়ের মত উচ্চ শিক্ষার বিদ্যাপিঠে দাঁড়ি টুপি পরা মোল্লাদের পড়াশোনা করার অধিকার থাকতে পারে না। মোল্লারা ইংরেজীতে বেজায় দূর্বল । আমাদের মত স্কুল কলেজ পড়ুয়া আধুনিক জিপিএ ৫ ধারীরা আবার ইংরেজীতে সেরকম সবল। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটু অনিয়মের অভাব ছিল । আর পরীক্ষা পদ্ধতিও ত্রুটিপূর্ণ ছিল । মাদ্রাসার পোলাপান নিশ্চিত ডিজিটাল ডিভাইস ব্যবহার করেছে । তা না হলে যে মোল্লাদের বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা হতে দূরে রাখতে এতো এতো প্রচেষ্টা তার সবকিছুই ব্যর্থ করে দিয়ে এক মোল্লাই কিনা বাজিমাত করল। ঢাবির দুই দুইটা ইউনিটে প্রথম ??? এদের ব্যাকগ্রাউন্ড কোথায় ? কোন প্রতিষ্ঠানের ছাত্র ? না না ভাইজান তারা আমাদের বিখ্যাত রেমিয়ান, জোসেফাইট, গ্রেগরিয়ান, ভিক্কি অথবা হক্কি কোন নামকরা প্রতিষ্ঠানের নয়। গৌরবউজ্জ্বল এ প্রতিষ্ঠানটি তথ্য বাবার মতে মৌলবাদী আর জঙ্গী তৈরির কারখানা । সুতরাং এখানে বোমা তৈরির কারখানা না থেকেই পারে না! এর একটা বিহিত করাই যায় । তাইত তথ্য বাবার অনুগত পুলিশ মামুরা এ দেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা টংগীর তামিরুল মিল্লাতে আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে অন্যায়ভাবে হামলা লুটপাট বোমা তৈরির কারখানা সহ বিপুল জিহাদি পাঠ্যপুস্তক উদ্ধার করেছে । তথ্য বাবার মাদ্রাসা বন্ধের মিশনে নিঃসন্দেহে এটা সবচাইতে বড় অর্জন ।
অবশেষে একটি জঙ্গী কারখানার সন্ধান এবং সফল নাটক মঞ্চায়ন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।