somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

রবিবার বিশেষ পোস্টঃ তুমি দেখেছো কি অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোন এক মেয়ে

১২ ই জুন, ২০২২ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি ফটুশ্যুট শেষে জরুরী কাজে চট্টগ্রাম ফিরতে হচ্ছিল।বাস ছাড়া আর কোন মাধ্যম নেই। আমার সাথে ছিল এভ্রিল ও এক নতুন মেয়ে মডেল ও আরো দুইজন ছেলে মডেল। তার নাম নওশিন।জ্যাম কম থাকার কারণে খুব তাড়াতাড়ি আবদুল্লাহ পূর পৌছাই। বাস ছাড়বে রাত ১২.১০ মিনিটে। বাস ছাড়তে এখনো ১ ঘণ্টা বাকি। স্বাভাবিক ভাবেই মডেলরা ওয়েস্টার্ন পরে। আবদুল্লাহ পুরের খুব কাছে ছিল মেয়েটার বাসা। তাই বাস ছাড়া অবধি আমাকে কোম্পানি দিচ্ছিল। কাউন্টারের পাশেই ছিল টঙ। দুটো লাল ওয়ার্ডার করে সিগারেট ধরালাম। আমি জানতাম সেও সিগারেট খেত। ওর দিকে একটা এগিয়ে দিলাম। কিন্তু বাস কাউন্টারের মত একটা পাবলিক প্লেসে সিগারেট ধরাতে সে ভয় পাচ্ছিল। আমি বুঝতে পেরে সিগারেট নিভিয়ে দিলাম। কারণ যাদের সিগারেটে আসক্তি আছে তারা একজনে টানলে অন্যজন না টেনে পারেনা। জিজ্ঞেস করলাম ভয় পাইলা কেন? মোল্লারা নোংরামি করলে ৯৯৯ এ কল দিতাম! তার উত্তর! ভয়টা মোল্লাদের নয়, বরং কুটনাদের। কোন কুটনা অথবা কুটনি যদি দেখে সে আমার সাথে রাত ১১.৩০ মিনিটে টঙে দাঁড়িয়ে চা-সিগারেট খাচ্ছে তবে তার বাসায় বলে দিবে আর তার বাসায় তাকে আর শুটের জন্য অনুমতি দিবেনা! এই হল আমাদের দেশের অবস্থা। এখানে অধিকাংশ মানুষ মোল্লা মানসিকতার!


মোল্লা কারা?

শুধু কি যারা টুপি পড়ে দাড়ি রাখে বোরখা পড়ে তারা? না! তাহলে তো আমাদের দাদা- আব্বারাও মোল্লা। শতকরাভাগে দেশে দাড়ি-টুপি- হিজাব পড়া কত ভাগ মানুষ আছেন তার সঠিক পরিসংখ্যান আমার কাছে নেই। দাড়ি টুপি পাঞ্জাবি বোরখা হিজাব দিয়ে মোল্লাদের নির্বাচন করা যায়না।

মোল্লা বুঝা যায় মানসিকতার মাধ্যমে। এরা নারীদের ঘরে বন্দী করে রাখবে নিজে রাত কাটাবে নিষিদ্ধ পল্লীতে। মোল্লা তারা যারা ঘরে কাজ করার জন্য রাখা ছোট্ট দরিদ্র মেয়েটিকে এতো নির্মম ভাবে অত্যাচার করবে যে, উহা আপনাকে মধ্যযুগীয় বর্বরতার কথা স্মরণ করিয়ে দিবে।

ধর্ম শিক্ষার বইতে পড়েছি হযরত মুহাম্মদ সঃ এর ইসলাম প্রতিষ্ঠার আগে কন্যা সন্তানদের জীবিত কবর দেয়া হতো। এখনো কন্যা সন্তানকে কিছু লোক বুঝা মনে করে। এরাই মোল্লা।

একটি মেয়ে সংসারের হাল ধরতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী নিয়ে চাকুরী খুঁজতে গেলে যে ক্যু প্রস্তাব দেয় সেই মোল্লা। ক্লান্ত শরীরে বাসে বাড়ি ফেরার সময় যে লম্পট মেয়েটির গায়ে হাত দেয় সে মোল্লা।

হতাশা থেকে অথবা আসক্তি থেকে একটি মেয়ে সিগারেট খাওয়ার কারণে যারা মেয়েটিকে নষ্টা বলে অথচ একটা ছেলে সিগারেট টানলে স্বাভাবিক মনে করে এরাই মোল্লা।

পেটের দায়ে পতিতালয়ে যাওয়া মেয়েটিকে বেশ্যা বলে কিন্তু যারা যারা মেয়েটির শরীর থেকে পৈশাচিক সুখ অনুভব করে তারাই মোল্লা।

ছোট্ট কিশোরী প্রেমে পড়লে যে সব বাপ-ভাই কিশোরীকে পিটিয়ে মেরে ফেলে কিশোর প্রেমে পড়লে কিছু করেনা সেই মোল্লা।অথচ মোল্লাদের মতে প্রেম ছেলে মেয়ে উভয়ের জন্য হারাম। ধর্মের ভুল ব্যাখ্যা দেয়ার অধিকার এদের কে দিয়েছে।

যে রাতে দিনে ২৪/৭ অন্যের নিন্দা গীবত করে , হিংসা করে , অন্যের কাছে গিয়ে মিথ্যা কথা লাগায়, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে ইনিয়ে বিনিয়ে কথা বলে সেই মোল্লা। এরা অতি নীচু। এদের বুক পিঠ নেই। এদের ইনটেশান শুধু মানুষের ক্ষতি করা। এরা স্বয়ং আল্লাহ কর্তৃক লানতপ্রাপ্ত। এরা ধর্মীয় মুখোশ পরে নোংরামি করে। এদের এড়িয়ে চলুন।

সতর্কীকরণঃ ধুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই পোস্টের উদ্দেশ্য ধূমপানকে প্রমোট কিংবা সমর্থন করা নয়। বরং সামাজিক বৈষম্যের কারণে আমাদের মা বোন দের উপর মোল্লারা যে শারীরিক ও মানসিক নির্যাতন করে তার বিরুদ্ধে ছোট্ট একটা প্রতিবাদ।ধূমপান ইসলামে নিষিদ্ধ। ধূমপানে ক্যান্সার হয়।

ছবিতে প্রিয় বন্ধু এভ্রিল । মোল্লারা গান শোনে না। "পোস্টের শিরোনাম-নচিকেতার 'কোন এক মেয়ে' গান থেকে নেয়া হয়েছে।"
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২২ রাত ৯:২১
২৫টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×