somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

এত ভয় ! ভয় কে জয় করতে পারলে সব হয়।

৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-
ছবিতে কপি রাইট আছে।

প্রতিটি সফল মানুষের পেছনে একজন সাপোর্ট দেয়ার মানুষ দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে। এই দেয়াল অধিকাংশের ক্ষেত্রে মা-বাব এবং প্রেমিক প্রেমিকা। দুঃখী মানুষ কে কেউ পছন্দ করেনা। তাদের দুঃখের কথা শোনার মত মানুষ খুব কম। ফুটফাটে অনেক মেয়ে আছে যারা ঐশ্বর্য দীপিকার চেয়েও সুন্দর। সুযোগের অভাবে দারিদ্র্যতার নির্মম আঘাতে তাদের দীপিকা বা ঐশ্বর্য হয়ে উঠা হয়না। ঐশ্বর্য কে হারাতে কতোটা লড়াই করতে হয়েছিল তা একমাত্র সুস্মিতা আর সৃষ্টিকর্তাই ভালো জানেন। ফুটফাটের সুন্দর একটা মেয়ে উঠিয়ে নিয়ে পরিচর্যা কেউ করেনা, সবাই ঐশ্বর্যদের পেছনে ছুটে। উপযুক্ত নার্সিং , আর্থিক সহযোগিতা , অনুপ্রেরণা ও দিকনির্দেশনার অভাবে কত মেধাবী বিকশিত হয়না তার হিসেব নেই।

শুধু মাত্র সুযোগের অভাবে ও দারিদ্র্যতার কারণে কতজন রাস্তাঘাটে জীবন পার করে দিচ্ছে তার হিসেব সত্যি কারো কাছে নেই। পড়ালেখা না করা ক্রিয়েটিভ মেয়েটির মেধা থাকতে পারে প্রতিভা থাকতে পারে তা কেউ বুঝতে চায় না। আমার উস্তাদ চাদগাজী স্যার বলেছেন খালেদা জিয়া পড়ালেখা করেন নি তাও দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। অন্য দিকে মাননীয় প্রধানমন্ত্রীর রয়েছে ৯ টি উচ্চতর ডিগ্রী।
শুধু মাত্র সুযোগ থাকার কারণে খালেদাজিয়া ৩ বার প্রধানমন্ত্রী হয়েছেন অথচ আমাদের বি এন পি ব্লগাররা খালেদা জিয়ার চেয়েও বেশী মেধাবী।

বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেন প্রথম ভারতকে এনে দিয়েছিল মিস ইন্ডিয়া এবং মিস ইউনিভার্সের খেতাব। সালটা ১৯৯৪। সেই বছরই রানার্স আপ হয়ে মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন আরও এক বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই । তবে জানেন কি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় নিজের নাম সরিয়ে নিয়েছিলেন সুস্মিতা সেন। কারণ ঐশ্বর্য রাই । বলিউড সুন্দরী ঐশ্বর্যের নাম শুনেই নাকি নিজের নাম সরিয়ে নিয়েছিলেন সুস্মিতা। কেন এমনটা করেছিলেন অভিনেত্রী, প্রকাশ্যে এল সত্য। মিস ইন্ডিয়া ও মিস ইউনিভার্সের মুকুট উঠেছিল বাঙালি কন্যা সুস্মিতা সেনের মাথায়।কিন্তু সেই খেতাবের পিছনে রয়েছে বিশাল এক ইতিহাস যা অনেকেরই অজানা।মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথমে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন সুস্মিতা সেন। কারণটা নাকি ঐশ্বর্য রাই । সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছিলেন, ১৯৯৪ সালে ঐশ্বর্য একজন স্বনামধন্য মডেল। সুন্দরী হওয়ার জন্য তার বেশ নামডাকও ছিল।

মিস ইন্ডিয়া' প্রতিযোগিতায় নিজের নাম লেখাতে গিয়েই সুস্মিতা জানতে পারেন ওই প্রতিযোগিতায় ঐশ্বর্য রাই বচ্চন অংশগ্রহণ করেছেন। এবং তাকে এও জানানো হয় এই প্রতিযোগিতা থেকে আরও ২৫ জন মডেল নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। ঐশ্বর্য থাকলে কেউ জিততে পারবে না। তেমনটা ভেবেই সকলে নিজের নাম সরিয়ে নেন। সুস্মিতাকে এক কর্মী বলেন ,ফর্ম জমা দেওয়ার আগে ভেবে নিন। ঐশ্বর্য রাই অংশগ্রহণ করছেন। সেই কথা শুনেই সুস্মিতা সঙ্গে সঙ্গেই ফর্ম ফেরত নিয়ে নেন।

সুস্মিতা আরও জানিয়েছেন, বাড়ি গিয়ে সেই কথা মাকে বলতেই খুব বকা খেয়েছিলেন সুস্মিকা। মা-ই তাকে বলেছিলেন চেষ্টা না করেই হাল ছেড়ে দিলে তুমি। এশ যখন জিতবে তাহলে তার কাছে হারতে অসুবিধা কোথায়।মায়ের কথা শুনেই মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সুস্মিতা। এবং বাঙালি কন্যা সুস্মিতা সেন প্রথম ভারতকে এনে দিয়েছিল মিস ইন্ডিয়ার খেতাব।সেই বছরই রানার্স আপ হয়ে মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন আরও এক বলি অভিনেত্রী ঐশ্বর্য রাই । পরবর্তীকালে ঐশ্বর্যকে নিজেই এই গল্পটি বলেছিলেন সুস্মিতা সেন।



আমাদের তরুনদের নিরপেক্ষ ভাবে সুযোগ সহযোগিতা আর্থিক সাপোর্ট ও অনুপ্রেরণা দিন । এরা একদিন বাংলাদেশ কে আমেরিকা না বানালেও অন্তত সিঙ্গাপুর বানাবে।











তথ্য সূত্র
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২২ ভোর ৫:৩৩
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

ছোট ব্যবসা, বড় আইডিয়া: প্রযুক্তি না নিলে পিছিয়ে পড়বেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩



বাংলাদেশে ছোট ও মাঝারি ব্যবসা (SMEs) মানেই হচ্ছে “চা খেতে খেতে বিজনেস প্ল্যান” - কিন্তু বাস্তবতা হলো, এখন শুধু চা আর আড্ডা দিয়ে ব্যবসা চলে না, দরকার প্রযুক্তির ব্যবহার।... ...বাকিটুকু পড়ুন

সন্তানকে দ্বীনদার হিসেবে গড়বেন যেভাবে

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৪৯

মুসলিম বাবা-মা হিসেবে কখন থেকে বাচ্চাকে ইসলাম সম্পর্কে ধারনা দিবো? এজ আর্লি এজ পসিবল।
মনে হতে পারে বাচ্চা বুঝবে না, কিন্তু ব্রেইন ঠিকই ক্যাচ করে নিবে।
একটা রাফ গাইডলাইন আছে এখানে বাচ্চার... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেল Last Afternoon

লিখেছেন তানভীর রাতুল, ১৮ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:০৫

এই পৃথিবীতে শেষ বিকেলে আমরা কেটে ফেলি দিনগুলো
আমাদের শরীর থেকে, আর গুনি সেই হৃদয়গুলো যা আমরা নিয়ে যাব
এবং যেগুলো যাব এখানে রেখে। সেই শেষ বিকেলে
আমরা কোনো কিছুকে বিদায় বলি না,... ...বাকিটুকু পড়ুন

×