somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

রাজাকার সালাউদ্দীন কাদের শহীদ ! বি এন পির সমাবেশে নারায়ে তাকবীর স্লোগান কেন?

১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল চট্টগ্রামের পলো-গ্রাউন্ডে বিম্পির সমাবেশ ছিল। সমাবেশ এর অনুমতি মিলবে কিনা বন্ধ হবে কিনা সমাবেশের দিন সকালেও কনফিউজড ছিল বিম্পির নেতা কর্মীরা।পুরা বাংলাদেশের নেতা কর্মীরা জড়ো হয়েছিল চট্টগ্রামে।এতো জন সমাগম এর অনেক দিন চট্টগ্রামে দেখা যায়নি। এর আগে পাকিস্তানি তাহেরি না কি একটা একটা আছেন ঐটা মিলাদুন্নবী সেলিব্রেশেনের নামে চাটগাতে আসলে এতো বেশি পরিমাণ লোক সমাগম জুলুসে হইসে যে অতীতের সব রেকর্ড ভেঙে গেসে। বিম্পির সমাবেশ উপলক্ষে পলো-গ্রাউন্ড ও চারপাশ মানুষে কানায় কানায় পরিপূর্ণ ছিল। সমাবেশকে ঘিরে উত্তেজনা কম ছিলোনা। মিছিল মিটিং করার অধিকার সবার আছে। এগুলোতে হস্তক্ষেপ করা অনধিকার চর্চা ও লজ্জাজনক কাজ।

তবে যেটা খারাপ লাগলো সেটা হলও একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতা-বিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হাম্মাম বলছেন - ‘এই আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই, ক্ষমতা ছাড়ার পর একা বাড়িতে যেতে পারবেন না। প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করব।’ অর্থাৎ কুখ্যাত রাজাকাররা নাকি শহীদ। গোলাম আজম , কাদের মোল্লা মীর কাশেম ওরা শহীদ ! বক্তব্যের শেষ পর্যায়ে হুম্মাম বলেন, ‘যাওয়ার আগে বাবার স্লোগান আপনাদের বলে যেতে চাই। নারায়ে তকবির, নারায়ে তকবির, নারায়ে তকবির। আমরা যখন আবার এই ময়দানে আসব, সরকার গঠন করে আসব।’

সবাই জানে জামার শিবির ও হেফাজত সমাবেশে মিছিলে নারায়ে তাকবীর স্লোগান দেয়। সুন্নিরা নারায়ে তাকবীর - আল্লাহু আকবর , নারায়ে রেসালত - ইয়া রসুলুল্লাহ বলে। হাম্মাম কি বুঝালো ? বিম্পি জামাত হয়ে গেসে? বিম্পি ক্ষমতায় গেলে রাজাকার এর ফাঁসির প্রতিশোধ নিবে? হাম্মাম কি বিম্পিকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করালোনা? হুম্মাম যখন ‘নারায়ে তকবির’ বলে তিনবার স্লোগান দেন, তখন সমাবেশ-স্থলে উপস্থিতি বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ‘আল্লাহু আকবর’ বলে ধ্বনি দেন।

আবারও পরিষ্কার হলও - একবার রাজাকার মানে চিরকাল রাজাকার কিন্তু মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়। যদি আল্লাহকে ভালোবেসে কেউ আল্লাহু আঁকবার স্লোগান দেয় তখন আমার কিছু বলার নাই কারণ কে আল্লাহ কে ভালবাসবে আর কে বাসবেনা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন বিম্পি রাজাকার দের সাথে নিয়ে একটি সমাবেশে লক্ষ লক্ষ মানুষ কে সাথে নিয়ে রাজাকারের ফাঁসির প্রতিশোধ নেয়ার জন্য - নারায়ে তাকবীর আল্লাহু আঁকবার কে পুঁজি করে তখন বিষয়টা নিন্দা ও লজ্জার।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৩
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×