somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

১লা ফাল্গুন নাকি ভ্যালেন্টাইন্স ডে? ক্যোন দিবসটি আপনাকে নস্টালজিক করে?

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফেব্রুয়ারী মাস আমাদের দেশের মানুষের কাছে ভাষা দিবসের জন্য খুবই শোকের। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য প্রাণ দেয়ার অহংকারে বুক ফুলে যায় আমাদের।ফেব্রুয়ারীর ১৩ তারিখে ১লা ফাল্গুনের উৎসব হয় দেশের উল্লেখযোগ্য স্থানগুলোতে।মেয়েরা বাসন্তী রঙের শাড়ী পড়ে। উপরের ছবিতে বাসন্তি কালারের শাড়ি পরা লিনা। ছবিটি ১লা ফাল্গুনে আমার তোলা। ২য় ছবিতে দেখুন একয়ি মেয়েকে ১লা বাসন্তী রঙের শাড়িতে খোপায় ফুল দিলে কি অতুলনীয়া লাগে।



ছেলেরা রঙিন পাঞ্জাবি পড়ে। কয়েক বছর আগেও বেশ জমজমাট হয়ে থাকতো ১ লা ফাল্গুন। আমার খুব প্রিয় একটা দিন ১লা ফাল্গুন। আমার জীবনের সবচেয়ে বড় আসরের শোটির আয়োজন করেছিলাম ২০২১ সালের ফাল্গুন মাসের ১ তারিখ।

কিন্তু যত সময় গড়াচ্ছে ততই এই মাসের একটি দিবস অত্যন্ত ভয়ংকর হয়ে ওঠছে।সেটি হইল ১৪ই ফেব্রুয়ারি। এই দিনকে ঘিরে তরুণ তরুনীদে উৎসাহের শেষ নেই। ১৪ই ফেব্রুয়ারী নাকি ভালোবাসা দিবস। এর আগের কয়েকদিন নাকি 'রোজ দিবস, বারবি দিবস, চকলেট দিবস, হাগ দিবস, প্রপোজ দিবস, সর্বশেষ ভালোবাসা দিবস'। ভালোবাসা পবিত্র জিনিস। এটা অপরাধ নয়। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসবে, জড়িয়ে ধরবে, চুমু খাবে, ইট ইজ টোট্যালি ওকে। কিন্তু সমস্যা হল ১৪ই ফেব্রুয়ারী রীতিমতো 'সেক্স ডে' হয়ে ওঠেছে। সেক্স ডে হয়ে ওঠলেও সমস্যা নেই যদি পরষ্পরকে বিয়ে করে। দুঃখজনক হলেও নির্মম সত্য হলো ১৪ই ফেব্রুয়ারী যে কমিটমেন্ট ও বিশ্বাসের উপর ভিত্তি করে মেয়েটি বা ছেলেটি নিজেকে উজাড় করে দেয়, অনেক কষ্টে মা-বাবা থেকে টাকা নিয়ে বা যে কোন ভাবে টাকা জোগাড় করে যেকোনো ভাবে উক্ত দিবস গুলো সেলিব্রেশনের মহা আয়োজন করার মাধ্যমে মেয়েটির/ছেলেটির মনে ভালোবাসার সৃষ্টি করে ১৪ তারিখ পেয়ে যাওয়ায় পর, ১৫ তারিখে সমস্ত ভালোবাসা শেষ হয়ে যায়।অধিকাংশই বেটার অপশান পেলে ব্রেক আপ করে।যে সম্পর্ক পূর্ণতা পায়না, পাবেনা আমাদের রাষ্ট্র সমাজ আইন সে সম্পর্ককে সমর্থন করেনা। অদ্ভুত লাগে এই দিবসে ছোট ভাইবোন গুলো নিজেদের ভার্জিনিটি নষ্ট করে।ট্রাস্ট মি এদের ১% ও দৈহিক সম্পর্ক করার পর নিজেদের রিলেশনশিপকে বিয়ে করার মাধ্যমে পারমানেন্ট করেনা।


আমাদের নিজস্ব কালচার এবং সেন্টিমেন্ট এর সাথে ভ্যালেন্টাইন্স ডেতে 'প্রেমের নামে যা হচ্ছে' তা যায় না। এগুলো ভয়ংকর রূপ ধারণ করছে। আমাদের তরুণ প্রজন্ম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের মাধ্যমে এক ধ্বংসাত্বক খেলায় মেতে ওঠেছে। ১৪ই ফেব্রুয়ারীতে ভার্জিনিটি হারানো মেয়েটি পরে যখন ব্রেক আপ হয় তখন ডিপ্রেশনে চলে গিয়ে নিজেদের পারিবারিক সুখ বিনষ্ট করছে। নিজে মানসিক অশান্তিতে ভুগছে।

অধিকাংশ মেয়ে বেটার অপশন পেয়ে ছেলেটির সাথে প্রতারণা করার ফলে ছেলেটি ডিপ্রেশনে চলে যাচ্ছে।সুন্দর ছেলে গুলো বছর বছর জি এফ পরিবর্তন করছে ফলে ছ্যাকা খাওয়া মেয়ে গুলোর লাইফ নরকে পরিণত হচ্ছে।আমাদের দেশে এই দিবসটির ভয়াবহতা বলে শেষ করার নয়।

১৪ই ফেব্রুয়ারী সেলিব্রেশন হচ্ছে হবে।এগুলো কেউ বন্ধ করতে পারবেনা। কে কি করবে যার যার ব্যক্তিগত ব্যাপার। খারাপ লাগছে আমাদের প্রজন্ম ১৩ই ফেব্রুয়ারিতে বাসন্তি রঙ এর শাড়ি পড়া প্রেমিকার প্রেমিকার হাত ধরে ঘুরতো, প্রেমিকার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতো। একটু একটু করে ভালোবাসাকে পূর্ণতা দিয়ে বিয়ে করত আর বর্তমান প্রজন্ম ডিরেক্ট রুম ডেট করে এর পরের দিনই ব্রেক আপ করছে।

সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৬
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×