somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

ব্লগে এখন কিছু লিখতে রীতিমতো ভয় লাগে । (সাময়িক)

৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে এখন কিছু লিখতে রীতিমতো ভয় লাগে। কোন পোস্ট কারও মন মতো না হলে সে এসে কটাক্ষ করবে। তারে ব্লক দিলে অন্যের পোস্টে গিয়ে নাম উল্লেখ না করে গালি দিয়ে অপমান করবে। অপরাধ একটাই। মতের অমিল। আমি জামাত ও কাঠমোল্লাদের বিরুদ্ধে লিখি এ ছাড়া কারও সাথে আমার অনু পরিমাণ ঝামেলা নাই। গতকাল একজন এর পোস্টে চিহ্নিত ও প্রমাণিত এক জঙ্গি আমার নাম উল্লেখ না করে ইনিয়ে বিনিয়ে গর্দভ বলে অপমান করলো। পোস্টদাতাও তার সাথে সুর মিলালেন।এখানে ওর সিন্ডিকেটের সদস্যরা যুক্তি দেখাবে "আপনার নাম উল্লেখ করেনি" তাদের বিনয়ের সাথে বলতে চাই "সে কাউকে না কাউকে তো কটাক্ষ করেছে, নাম উল্লেখ না করে, কাউকে কেন করবে? " চিহ্নিত জামাতপন্থীটার কথায় আমার কিছুই যায় আসেনা।ব্লগে ২/৪ টা ছাগু ছুপা ছাগু নিজের পরিচয় গোপন করে থাকবে। সো ওরে আমি পাত্তাই দেই না। যারে আমি পাত্তাই দেইনা সে আমাকে কার পোস্টে কি গালি দিসে তা কেয়ার করিনা। কিন্তু পোস্ট দাতাকে আমি স্নেহ করি। ভালো ব্লগার হিসেবে সম্মান দেই।উক্ত বলদকে দেয়া মন্তব্যের জবাব আমাকে কষ্ট দিয়েছে। আমি তো কারও ভাতে ছাই দেইনি। তাহলে আমার পেছনে লাগার ও গালি দেয়ার কারণ কি? কারণ একটাই আমি পোস্ট দিয়েছিলাম " বাংলাদেশে যারা ইসলাম নিয়ে লেখালেখি করে তাদের ৯৯% নিজেরাই ইসলাম মানেনা" এতেই ছাগলটার জ্বালাতন শুরু হয়। ব্লগের রুলস কে সম্মান করে আমি আমার মত প্রকাশে স্বাধীন। অন্যের পোস্টের মন্তব্যে আমাকে নাম উল্লেখ না করে কটাক্ষ করার কি মানে?সে মন্তব্য করেছে " সঠিক ভাবে কালেমা পড়তে পারেনা আবার ইসলামে কে কি করবে কে কি করবেনা সেটা নিয়ে পোস্ট দিয়েছে এক গর্দভ, এবং পোস্টদাতা বিচিত্র হরমোনের প্রডাক্ট দেখতে মাঝে মাঝে ব্লগে আসে।" এগুলো কি ব্যক্তি আক্রমণ নয়? কেউ কালেমা সঠিক ভাবে পড়তে পারেনা বলে কি যারা ইসলামী পোস্টের নামে ফেসবুক গার্বেজ কপিপেস্ট করে তাদের সমালোচনা করতে পারবেনা? ওয়াজের নামে যারা হিংসা বিদ্বেষ ছড়ায় তাদের কিছু বলতে পারবেনা ?

এদব দেশদ্রোহী রাজনৈতিক দলের নেতাদের সাহস দেখে অবাক হয়ে যাই। আজ স্বাধীন বাংলাদেশে এরা ঠিক করে দিতে চায়, নির্ধারণ করে দিতে চায় কে কি লিখবে আর কে কি লিখবেনা।

কয়েকদিন আগে ব্লগের মডারেটর চট্টগ্রাম এসেছেন। খুব ইচ্ছে থাকা স্বত্বেও এসব মগজহীন দের ভয়ে ওনাকে আমি ফোন দেইনি।দেখা করিনি। কারণ এরা যদি কোন ভাবে জানতে পারে আমি ব্যক্তি জাদিদ ভাই এর সাথে "এক কাপ কফি খাইছি" এর পরের দিনই রটাবে আমাকে জাদিদ ভাই পছন্দ করেন।অথচ ব্যাক্তি জাদিদ ভাই এর সাথে অন্য ১০ জনের মতো আমিও আড্ডা দিতে শেয়ার করতে গল্প করার ক্ষেত্রে স্বাধীন।আমি ফোন দিয়ে দেখা করে ওনাকে বিব্রত করতে চাইনি এসব মগজ হীন দের ভয়ে।

বাংলা ব্লগ বিশেষ করে "সামু ব্লগ" এসব ভয়ংকর লোক থেকে নিরাপদ থাকুক। এদের রুখতেই হবে। নাহলে এরা ব্লগকে ডাস্টবিন ও জঙ্গিদের আস্তানা বানাবে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৩
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×