somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

পবিত্র রমজান মাসেও হিংসা ঘৃণা ও বিদ্বেষ ছড়াবেন না।

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফেসবুকে একটা ভিডিও দেখলাম ঘুম থেকে নামাজের সময় ওঠতে দেরী করায় একটি নিশপাপ ৭/৮ বছরের বাচ্চা ছেলেকে বেধড়ক পেটাচ্ছ শয়তানকে হার মানানো এক জঘন্য কাঠমোল্লা। আমার মেয়েটার বয়স মাত্র ৫ বছর। নিজের মেয়েকে সে নিরপরাধ শিশুটির স্থানে কল্পনা করলাম। আতংকে শিহরিত হলাম। ভয়ে কেঁপে কেঁপে ওঠলাম। কত হাজার হাজার শিশুকে অমানবি ভাবে নির্যাতন করছে কথিত মাদ্রাসা শিক্ষক নামের পশুরা।

আজ পবিত্র রমজানের ১ম রোজা। রমজান আমার খুব প্রিয় একটা মাস। ছোট বেলায় তারাবি পড়ার বাহানায় আমার সমবয়সীদের সাথে মহল্লায় খেলাধুলা করতাম। যত বড় হয়েছি ততো বুঝতে পেরেছি শৈশবের মতো নস্টালজিক মুহূর্ত আর কিছু হতে পারে না।



বিভিন্ন ঝামেলা ও ব্যস্ততায় ব্লগে বেশ কিছুদিন আসা হয়নি। ধরতে গেলে একেবারে অনিয়মিত। আজ ইফতারের আগে এসে প্রথম পাতায় এক কাঠমোল্লার হিংসা বিদ্বেষ ঘৃণা গীবতে পরিপূর্ণ একটি পোস্ট দেখে খারাপ লাগলো। শিশু নির্যাতনকারী এসব ভন্ড হুজুর ও কাঠমোল্লারা আজ শুধু মাদ্রাসা নয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ব্লগেও বেশ একটিভ। রমজান মাস হিংসা বিদ্বেষ ও ঘৃণামুক্ত হওয়ার মাস। এই মাসে নাকি শয়তানকে বন্দী করে রাখা হয়। কিন্তু শয়তানের দোসররা তো থেকে যায়। রমজানে শয়তান নিজে নোংরামি করেনা, তার দোসরদের দিয়ে নোংরামো করায়। ঘৃণা বিদ্বেষ পরনিন্দা পরচর্চা গীবতে লিপ্ত করায়।


ধিক্কার জানাই এসব কাঠমোল্লাদের যারা পুরা দেশের ৮৫% মানুষ যখন তাদের রবের সন্তুষ্টির জন্য ১৪ ঘণ্টা না খেয়ে আছে তখন একটি ৭ বছরের নিশপাপ শিশুকে নির্মমভাবে মেরে আহত করে। যে প্ল্যাটফর্মে সাহিত্য মেধা ও জ্ঞানের চর্চা হয় সেখানে গীবত করে কথার ছুরি দিয়ে রক্তাক্ত করে।

গতবছর রমজানে ইফতারের পরে প্রথম মন্তব্যটি করেছিলাম প্রয়াত ব্লগার নুরু ভাই এর পোস্টে। তিনি জবাব দিয়েছিলেন তারাবি পড়তে যাচ্ছি। এসে মন্তব্যের বিস্তারিত জবাব দিব। এই বছর নুরু ভাই নেই।স্বর্গ থেকে হয়তো এই পোস্টটি পড়ছেন। আগামী বছর রমজানে কোন ব্লগার আমাদের ছেড়ে চলে যাবেন আমরা জানিনা। অনুগ্রহ করে ব্লগে কোন ব্লগারকে কথার ছুরি দিয়ে রক্তাক্ত করবেন না।


সবাইকে পবিত্র রমজান মাস ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।


জয় বাংলা। বাংলাদেশ চিরজীবী হোক।

মহান স্বাধীনতার মাসে এরা পাগলা কুকুরের মতো আচরণ করে।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১০:১২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×