somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

পবিত্র কোরান কি আসলেই বোরখা পড়তে বলছে নাকি মনকে পবিত্র করতে বলছে।

২১ শে জুন, ২০২৩ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি কোন ইসলামি ব্লগার নই। ধর্ম পরিপূর্ণ ভাবে মানতে পারিনা। কবুলের মালিক আল্লাহ।তবে ৫ ওয়াক্ত নামাজ ও তাহাজ্জুদ প্রতিদিন পড়ি। ব্লগে আমার পোস্ট পড়ে বিএনপি ও বিএনপি ভেক ধরা জামাত শিবির মনে করে আমি ইসলাম বিরোধী। আসলে তাদের ধারণা ঠিক নয়। যারাই ওদের দল করেনা তাদেরকে ওরা ইসলামের দুষমন ভাবে। বিষয়টি হাস্যকর হলেও সত্য।

অনেকবার বলছি, আবারও বলছি, কে কোন ড্রেস পড়বে তা তার ব্যক্তিগত ব্যাপার।জোর করে চাপিয়ে দেয়াটা অন্যায় ও অপরাধ। সেটা হোক বোরখা অথবা টিশার্ট। বোরখা পড়লেই যে কেউ সেকেলে ক্ষ্যাত আনস্মার্ট এমন যারা ভাবে তারা যেমন বলদ, ঠিক তেমনি যারা মনে করে বোরখা যারা পড়েনা তারা সবাই নাস্তিক বা জাহান্নামি তারাও ছাগল। বোরখা পড়া অনেক মেয়ে ওয়েস্টার্ন পড়া অনেক মেয়ের চেয়ে বেশী স্মার্ট। এমবিএ তে আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়ে সাফানা। শালিনতা বজায় রেখে ওয়েস্টার্ন এর সাথে বোরকা ও হিজাব পড়ত। ধর্ম প্রাকটিস করত। সুরা আর রহমান মুখস্থ ওর। ফ্রেন্ডরা আড্ডা দেয়ার সময় গান করত। ও করত না। সুরা রহমান বা কোরানের কোন আয়াত তেলোয়াত করত বা ইসলামি কোন গজল। এতো সুরেলা কণ্ঠ যে অন্য ধর্মের বন্ধুরাও মুগ্ধ হয়ে শোনত। আমি কখনোই তাকে পুরা মুখ ও হাতের কব্জি হিজাব দিয়ে কাভার করতে দেখিনি। বোরখা পরেও একটা মেয়ে ক্লাসে যে সবচেয়ে ক্লাসি/স্মার্ট হতে পারে সে তার জলন্ত প্রমাণ।

গতকাল নেটে একটা ছবি ভাইরাল হয়েছে। কিছু মেয়ে জাতীয় পরিচয়পত্র থেকে নিজেদের ছবি বাদ দেয়ার জন্য আন্দোলন করতে আর তাদের সাথে সহমত জানিয়েছে লক্ষ লক্ষ মৌলবাদী।অথচ কোরানে জাতীয় পরিচয় পত্রে মেয়েদের ছবি ইউজ করলে পাপ হবে এরকম একটা আয়াত এমনকি সহীহ হাদিস পর্যন্ত নেই। আর কোরানে পর্দা করা মানে যেটা বুঝানো হয়েছে তা হলো মনের পর্দা। কোরানে বার বার মনের ও মস্তিস্কের পবিত্রতার কথা বলা হয়েছে। যেমন: পবিত্র কোরানের সুরা আযহাবের ৫৩ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন - 'পর্দার বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ।’ (সূরা আহযাব: ৫৩)। সুরা আযহাবের ৩৩ নং আয়াতের অনুবাদ বিষটি আরও স্পষ্ট হয়। আল্লাহ সুবাহানাতাআলা বলছেন - ‘আল্লাহ তো কেবল চান তোমাদের অন্তর ও মস্তিষ্ক থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে।’ (সূরা আহযাব: ৩৩)।

একটা মেয়ে বোরখা করছে কিন্তু মন হিংসা, বিদ্বেষ, লোভ, অহংকার, ফেতনা,, গীবত, অন্যকে কটাক্ষ করা, অপরের ক্ষতি করা, আল্লাহর কোন সৃষ্টিকে (ছাগু ও কাঠমোল্লা ছাড়া) কষ্ট দেওয়া ও আঘাত করার জঘন্য বিষয় গুলোতে ভরপুর তাহলে সে আসলে হিজাবী বা পর্দাশীল নয়। কিন্তু একটি মেয়ে বোরখা পড়ছেনা হৃদয় ও মস্তিষ্ক উল্লেখিত নোংরা গুণ গুলো থেকে মুক্ত তবে সে হিজাবী বা পর্দাশীল। কারণ শয়তান ভর করে মন মস্তিষ্কে দেহে নয়। তাই মগজকে কাভারড করে রাখতে হবে দেহকে নয়।


সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৩ রাত ১:২৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×