somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

সামুতে কি আসলেই পাঠক নেই নাকি আপনি যে বিষয়বস্তু নিয়ে লিখছেন সে বিষয়ে পাঠকের আগ্রহ নেই?

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা প্রায় সময় শোনি সামু প্রাণহীন হয়ে গ্রছে। সামুতে পোস্ট দিলে পাঠক পাওয়া যায়না। পাঠক থাকলেও খুবই কম। ইত্যাদি ইত্যাদ।হ্যাঁ এটা সত্য সামুতে আগের মতো পাঠক নেই। সামু আগের মতো জমজমাট না। তবে পোস্ট ৫০০ থেকে ১০০০ হাজার রিচ করার মতো পাঠক সামুতে আছে। ক্যাচাল পোস্ট, ব্লগ নিয়ে পোস্ট, আড্ডা পোস্ট, সিন্ডিকেট কমেন্ট সংলগ্ন পোস্ট, কোন ব্লগারকে নিয়ে পোস্ট, নারী ব্লগারদের নিয়ে পোস্ট এগুলো বাদ দিলে শুধু মৌলিক পোস্ট গুলো যদি বিবেচনা করা হয় তবে লক্ষ্য করবেন ৯৭% পোস্টে পাঠক নেই। কিন্তু ৩% পোস্ট ভালো পাঠক পাচ্ছে শুধু মাত্র ইন্টারেস্টিং বিষয়বস্তুর জন্য।

যেমন ব্লগার সোনাগাজীর ফিলিস্তিন তথা গাজা নিয়ে দেয়া পোস্ট গুলো খুব ভালো পাঠক পাচ্ছে। ব্লগার শায়মার গত পরশু দেয়া পোস্টে হিউজ পাঠক। ব্লগার সাড়ে চুয়াত্তর এর পোস্ট গুলো পাঠক পাচ্ছে। ঢাবিয়ান এর পোস্ট গুলো পাঠক পাচ্ছে।ব্লগার জুন, ব্লগার শেরজা তপন, ব্লগার কাছের মানুষ, ব্লগার মনিরা সুলতানার পোস্ট গুলো নিয়মিত পাঠক পাচ্ছেন।


কোন কোন পোস্টে পাঠক ৫০০ ছড়িয়ে ১০০০ হয়ে যাচ্ছে। পাঠক না থাকলে এই পোস্টগুলো কে পড়ছে? আমার কথাই বলি। আমি গত ৪৮ ঘণ্টার ব্যবধানে ২ টি পোস্ট দিয়েছি। এমন না যে পোস্ট দিয়ে ব্লগে পড়েছিলাম। গতকাল রাতে পোস্ট দিয়ে এখন মন্তব্যের জবাব দিতে গিয়ে দেখি ২৪ ঘণ্টায় পোস্টের রিচ ৪৮৮। এর আগের দিনের পোস্ট ৪৮ ঘণ্টায় ৫১৮ বার পঠিত। এমনকি আমার ব্লগ থেকে পোস্ট করা সর্বশেষ ১০ টি পোস্টই ৫০০ + রিচ। কয়েকটি ৭০০ /১০০০ হয়েছে।


তাহলে সামুতে পাঠক নাই কথাটি ঠিক নয়। আমি ৪ মাস ব্লগে পোস্ট দেইনি। ব্যক্তিগত কিছু বিপদ ও সমস্যার কারণে কারও সাথে ইন্টারেকশন পর্যন্ত ছিলনা। ৪ মাস পর এসে পোস্ট দেয়ার পর পাঠকের অভাব হয়নি। আমি বলছিনা আমি একটা কিছু বা মুই কি হনুরে, বলতে চাচ্ছি আমি "ম্যাওপ্যাও " পোস্ট লিখলেও হয়তো শিরোনাম গুলো ইন্টারেস্টিং। অনেকে বলবেন মডেলদের ছবির কারণে। না আমি মডেলদের ছবি না দিয়েও অনেক পোস্ট দিয়েছি। ঐগুলা আরও বেশী পাঠক পেয়েছে।


তাই লিখুন মন খোলে। নিজের জন্য লিখলে তো পাঠক আছে কি নাই কোন ব্যপারইবনা। তবে আমার ধারণা যদি আপনি চান আপনার পোস্ট পাঠক পাক তবে সাধারণ পাঠকরা কোন বিষয়বস্তু নিয়ে লেখা পোস্ট পড়ছে/ পছন্দ করছে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৫
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×