somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

আমি ব্লগার। আমাকে আমাদের দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে।

২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসুন প্রথমে জেনে নেই বাঙালি কি কি নিয়ে পড়ে আছে সেগুলো নিয়ে। বর্তমানের বাঙালির মেতে আছে পাকনা মেয়ে লুবাবাকে নিয়ে। পরীমনি তানজিন তিশাকে নিয়ে সাকিবাল হাসানের ঢাকা ১০ আসনের মনোনয়ন নিয়ে। জায়েদ খান এর উদ্ভট কর্মকান্ড নিয়ে। বাঙালির ভারতকে সাপোর্ট করা উচিৎ নাকি অনুচিত তা নিয়ে।

অথচ আমার দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত এই সিদ্ধান্ত হীনতায় ভুগছেন যে - 'আত্নহত্যা করবেন নাকি আল্লহ আল রজ্জাক এর উপর ভরসা করবেন '। ছবিটি লক্ষ্য করুন -৪ টি কলা, ৮ টি আলু, ১৫/১৭ টি কাঁচা মরিচের দাম ৯০ টাকা। এগুলোর সাথে গ্যাস, চাউল, তেল, মশলা পাতি যোগ করলে একটি নিম্নবিত্ত পরিবারের ১ বেলার খাবারের জন্য সর্বনিম্ন আরও ১০০ টাকা যুক্ত করতে হবে।

বস্তিতে যেসকল পরিবার বসবাস করেন তাদের দৈনিক খরচ যদি গড়ে ১০০০(পরিবারে সবার থাকা+খাওয়া শুধু) টাকা হয় ৩০ দিনে ৩০ হাজার টাকা সর্বনিম্ন রোজগার থাকতে হবে। এখন ১ জন রিক্সাওয়ালা যদি কোম্পানি কে ভাড়া জমা দেয়ার পর দৈনিক ৫০০ টাকা উপার্জন করেন তাহলে শুধু খেয়ে পড়ে বেঁচে থাকতে আরও ৫০০ টাকা ঘাটতি থাকে। আর ৩ টি মৌলিক চাহিদা যেমন - শিক্ষা, বস্ত্র ও বাসস্থান বাদই দিলাম।

আমি একজন সরকার দলীয় অন্ধ সমর্থক। কোনদিন চাইবোনা ঘাতক দালাল পাক হানাদার বাহিনীর দোসররা ক্ষমতায় বাংলাদেশকে পাকিস্থান বানাক। বোমাবাজি করুক। রগ কেটে দিক। দেশে সমকামিতা চালু করুক। মসজিদ মাদ্রাসা গুলোকে জঙ্গিদের আস্তনা বানাক। বিম্পি ভেক ধরা আমার দেশ পত্রিকার সাংঘাতিক মাহমুদুর রহমানরা আমার মত প্রকাশের ও লেখালেখির প্রিয় প্ল্যাটফর্ম সামুর নামে মিথ্যা রিউমাএ ছড়াক।

কিন্তু আমি একজন ব্লগার। আমাকে আমার দেশের দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে।আমার রাজনৈতিক আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু বাংলাদেশের পক্ষে লড়াই করেছেন। তিনি বলেছিলেন আওয়ামিলীগ থেকে "দূর্নীতিবাজ দের" বের করে দাও। মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীর জনকের সে কথা কে অবশ্যই রাখতে হবে। আগামী নির্বাচনের নমিনেশন দেয়া হচ্ছে। সাকিবাল হাসান এর মতো বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশ করা ব্যক্তিকে ঢস্কা ১০ থেকে নমিনেশন দেয়ায় একজন লীগার হিসেবে আমার হৃদয় রক্তাক্ত।

সেদিন ১ বলদ মন্ত্রী বললেন বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়া সম্ভব নয়।এরা দলের সর্বনাশ করছে। এরা বাজার সিন্ডিকেটের কাছ থেকে ঘুষ খেয়ে দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে।

অনুগ্রহ করে এদের আর নমিনেশন দিবেন না। যারা দেশের ও দেশের মানুষের ক্ষতি করে তারা কোন দলেরই হতে পারে না।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৯
২১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×