somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

শেখ হাসিনার পতন ঘটানো ছাড়া দেশের মানুষের আর কোন উপায় ছিলো না।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ হাসিনার পতনে আমার সমর্থনে আমার প্রিয় লীগ সহব্লগাররা মন খারাপ করছেন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। কিন্তু বিশ্বাস করেন আপনারা দেশের বাইরে থাকেন। চাকুরী করেন। তাই বুঝবেন না কি ভয়ংকর একটি সময়ের মধ্য দিয়ে গেসে ১৬ টি বছর। স্পেশালি ২০১৩ সালের নির্বাচনে জোর করে ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার কথিত লীগরা দেশের ব্যাবসায়ীদের উপর অত্যাচার শুরু করে। আমি ছোট্ট একটা ব্যবসা করি। মিডয়া বিজনেস। লীগের সুবিধাবাদী মন্ত্রী এমপি দের মন রক্ষা করা ছাড়া ব্যবসা করা খুবই কঠিন। লীগের আমলে রিয়েল এস্টেট ধ্বংস, শেয়ার বাজার ধ্বংস, মোটাদাগে প্রতিটি ব্যবসার করুণ অবস্থা ছিল। ব্যাংক গুলোতে দিনে রাতে চলেছে হরি লুট।

আমি ব্লগে অনেকবার লিখেছি দেশের ৯০% মানুষ চেয়েছে হাসিনার পরিবর্তন। বিকল্প চেয়েছিল। আগে তো খেয়ে পড়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে হবে তারপর দল। দেশের মানুষ জাস্ট জিম্মি ছিল। তৃণমূল ও ত্যাগীদের কোনঠাসা করে দলে জায়গা করে নিয়েছিল দূর্নীতিবাজ ও সুবিধাবাদীর।উদ্ভট মস্তিষ্কের সব পলিসি মেকারদের নিয়োগ দেয়া হয়েছিল। পাপন-সালাউদ্দীন ক্রিকেট ও ফুটবলকে রীতিমতো ধ্বংস করার পরও শেখ হাসিনা ১% স্টেপ নেননি।

আমার কাছে দলের চেয়ে দেশ বড়। আমি লীগ সমর্থন করি কারণ এটি মুক্তিযুদ্ধের পক্ষের দল। যে দল ১৯৭১ সালে আমাদের স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছিল। কিন্তু একজন দেশপ্রেমিক হিসেবে হাসিনার স্বৈরশাসন মেনে নেয়া আমার পক্ষে সম্ভব ছিলোনা। আমি নিজের চোখে পুলিশ ও ছাত্রলীগকে নিরীহ ছাত্রদের বুকে গুলি চালাতে দেখেছি।

হাসিনার আরেকটা নির্যাতন এর কথা বলি। আপনারা জানেন চট্টগ্রামে ৬০% বিএনপি, ২০% ধর্মীয় দল, ২০% লীগ। তাই আমার পরিবারের ও আত্নীয়ের অনেকেই বিএনপি করেন। আমার এক ফুফির বিয়ের ১ মাসের মধ্যে ফুফাকে দুবাই চলে যেতে হয়েছিল মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া থেকে বাঁচতে।কারণ তিনি বিএনপির অনেক বড় নেতা ছিলেন। আসলে চট্টগ্রামে দলের চেয়ে সম্পর্ক বড়। তিনি ৯ বছর পর আসছেন।ফুফির বাড়িতে যেন উৎসব। এরকম চট্টগ্রামে হাজার হাজার পরিবার এখন আনন্দে মুখরিত যাদের ঘরে বিদেশীরা ফিরছেন। হাসিনার স্বৈরাচার এর শিকার আমার পরিবার তাও আমি কখনো লীগ সাপোর্ট পরিবর্তন করবনা কারণ আমি কেন লীগ করি আগেই বলছি।

২০১৮ সালের নিরাপদ সড়ক চাই আন্দোলনে গ্রেফতার হওয়া আমাদের এক অভিনেত্রী নওশাবার কথা মনে আছে? আয়না ঘরে টানা ২১ দিন রেখে নির্যাতন করা হয়েছিল। তার অপরাধ সে সরকারের বিরুদ্ধে পোস্ট দিয়েছিল। এরকম শত শত শিল্পী, ফিল্ম-নাটক নির্মাতা, অরগানাইজার, মডেল দের উপর শারিরীক ও শারিরীক ও মানসিক নির্যাতন করেছে শেখ হাসিনার কথিত আওয়ামী লীগ। আর এই কারণেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেমে এসেছে - ৯৮% শিল্পী। এমন সব ঘটনা সম্পর্কে আমি জানি যা জানলে আপনাদের গা শিউরে উঠবে। ওরা ইন্ডাস্ট্রিতে এমন অবস্থা করে রেখেছিল যে, হয় তাদের কথা শোন লীগ কর না হলে আয়না ঘরে যাও।

অনেকে বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে শিবির আছে। কথাটা পুরাপুরি ঠিক নয়। শিবির এই আন্দোলন এর সুযোগ নিয়েছে মাত্র। এদেশের মানুষ কখনোই এদের ক্ষমতায় আনবেনা। যদি কখনো প্রকাশ হয় সমন্বয়করা শিবির এর পরের দিন দেশের অন্তত ৭ কোটি মানুষ আন্দোলন করবে। আওয়ামী পন্থী সাংবাদিক গুলো বসে নেই। এরা খুবই টেলেন্ট। মাটির নিচে থেকে হলেও সত্য তথ্য বের করে আনবে। 'র' তো আছেই।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫১
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×