কি করি আজ ভেবে না পাই, প্রামানিক গুরু তোমাদেরকে ছড়াঞ্জলি (গণতন্ত্রের সর্টকার্ট তরিকা ধনী হওয়ার সহজ উপায়)
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চোরের ভোট আর সাধুর ভোট
যদি একই মুল্য হয়,
বাই দ্যা পিপুল ফর দ্যা পিপুল
কথা সত্য নয়।
গনতন্ত্রের সংগা এখন বদলে
গেছে ঢের;
লিংকন দাদা ফিরে এসে সংগা
লেখেন ফের।
বঙ্গ দেশের রাজনীতিতে
হরেক রকম চিত্র;
আজকে যিনি শত্রু আছেন
কালকে তিনি মিত্র।
কদর এখন দেখছি যাদের
আছে নতুন দল;
জোটে ভিড়ে ওরা দেখি
করছে নানান ছল।
সামনে বার গড়ব আমি
নতুন একটা দল;
সেই জোটে যাবো আমি
যাদের আছে বাহুবল।
বাগিয়ে নিবো কয়েকটি আসন
গিয়ে তাদের জোটে;
চাপার জোরে জিতে ও আসব
আমজনতার ভোটে।
ম্যাংগো পিপুল বুদ হয়ে সব
শুনবে ফাঁকা বুলি;
পতাকা যুক্ত গাড়িতে চড়ব
উড়বে পথের ধুলি।
আমিই নেতা আমিই মানুষ
বাকিরা সব মেষ;
এটাও জানি আমার ক্ষমতা
একদিন হবে শেষ।
ছবিঃ গুগুল
তাং ২১/১১/২০১৮খ্রীঃ
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন