
মমত্বের সবুজে আলো এলে নিরবে চলে মৌন সাধন।
ইক্ষুবন প্রেমের অন্যভুবন!
ঐ প্রেম বাগিচায় ঢুকলে অনেকে হয় না আসার উদাহারন,
অভিন্ন ইক্ষুশুধায় মেতে এক সুতোয় লেগেছে জীবন-মরণ।
ইক্ষুবন প্রেমের অন্যভুবন!
ভাগ্য কর্মফল যাদের নিয়ে চলে ইক্ষুকুঞ্জে রসে রাঙতে মন,
সন্ধানীর মনেই বার্তা পৌঁছেছে ধরে পেতে দুস্প্রাপ্রাপ্যের চরণ।
ইক্ষুবন প্রেমের অন্যভুবন!
ক্ষুদ্র ক্ষুদ্র আলোবাহী জোনাকিদের ভবকুঞ্জে আগমন,
দেহেতে যেন প্রাণ জাগিল নতুন রণে প্রেমের বৃন্দাবন।
ইক্ষুবন প্রেমের অন্যভুবন!
সসীম মাটির বুকে অসিমত্বের আশায় আনন্দের উপবন,
বেদনা নগরের মর্মোদঘাটনে হৃদয়ে আমার পরম শিহরণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




