দেশ নিয়ে অনেক ভাবনাই মাথায় আসে, কিন্তু সব শেয়ার করা যায় না। আমরা পড়েছি মহা যন্ত্রণায় কোন কথা বলতে গিয়ে কোন গোষ্ঠীর সুনজরে পরে যাই তার ঠিক নেই। তবে সেটা সুনজর বলব না কুনজর সেটা অবশ্য ভাববার বিষয়। ধরুন কোন কথা প্রসঙ্গে কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব হয়ে যায় অথবা কারো বিরুদ্ধে কথা বলা হয় তাহলে এক গোষ্ঠীর সত্যিকার অর্থেই সুনজরে পরে যাবেন আপনি। যদি সুনজরে একবার পরতে পারেন তাহলে হয়ত পরের দিন আপনার জীবনের শেষ দিন হিসেবে পরিগনিত হবে। এত গেল দেশের পরিস্থিতির একটি ছোট্ট একটি নমুনা। শুধু এই দেশের ক্ষেত্রেই এটি ঘটছে তা কিন্তু নয়, আজ বিশ্বের অন্যান্য দেশ গুলোতেও একই পরিস্থিতি বিদ্যমান।
দেশ নিয়ে সবাই কম-বেশি ভাবে। আর বর্তমানে চলমান রাজনৈতিক অস্থিতিরতায় আমাদের সবার মাথায় এক চিন্তাই ঘুরপাক খাচ্ছে, দেশের ভবিষ্যৎ কি হবে?
আবার কি বিশ্বে নতুন এক ইরাকের জন্ম হতে চলেছে?
যাই হোক না কেন এভাবে দেশ চলতে থাকলে হয়তোবা সেইদিন আর দূরে নয় যেদিন দেশে গৃহযুদ্ধ লাগবে।
আমরা সাধারন মানুষ আর বেশি কিছু চাই না আমরা শুধু চাই শান্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




