somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ-এর ১ম কেন্দ্রীয় সম্মেলন

২১ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী ২৩ এপ্রিল ২০১০ জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ-এর ১ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এমন এক সময়ে জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ-এর প্রথম কেন্দ্রীয় সম্মেলনে করতে যাচ্ছি যখন আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্রাজ্যবাদ ও প্রতিক্রিয়াশীলরা গভীর সংকটে নিমজ্জিত। যখন বিশ্বব্যাপী নিপীড়িত জাতি ও জনগণের সংগ্রাম, বিপ্লবী সংগ্রামে নতুন অগ্রগতি ঘটছে।

০৭ নভেম্বর ২০০৮ এ প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ এদেশে সাম্রাজ্যবাদী-সম্প্রসারণবাদী নীলনকশা বাস্তবায়ন প্রতিহত করার জন্য আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। অন্য সংগঠনগুলো যেখানে জনগণের সামনে সঠিক রাজনৈতিক দিশা হাজির করার পরিবর্তে সেই একই বিদেশী প্রভুদের কর্তৃত্বাধীনে বুর্জোয়া নির্বাচনের কানা-গলিতে নিজেরা এবং জনগণকে ঘুরপাক খাওয়াচ্ছে। এমতাবস্থায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়েই জনগণের মধ্যে সাম্রাজ্যবাদী-সম্প্রসারণবাদী নীলনকশা প্রতিহত করার আহ্বান জানিয়ে আসছি। একইভাবে, সম্প্রতি গণবিরোধী হাসিনা-মনমোহন চুক্তি প্রতিহত করার লক্ষ্যে আন্দোলন করে আসছি। এই লক্ষ্যে আমরা “মার্কিনসহ সাম্রাজ্যবাদ, ভারত ও তাদের দালাল শাসক শ্রেণীর শাসন উচ্ছেদ করে শ্রমিক-কৃষক-জনগণের গণতান্ত্রিক সরকার, সংবিধান ও রাষ্ট্র প্রতিষ্ঠা কর” এই রণনৈতিক স্লোগান এবং “সরকারের ফ্যাসিবাদী শাসন এবং মার্কিন সাম্রাজ্যবাদ ও ভারতের তাঁবেদারি রুখে দাঁড়ান” এই রণকৌশলগত স্লোগানের অধীনে জাতীয় মুক্তি কাউন্সিল এবং নয়া গণতান্ত্রিক গণমোর্চা-র সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করে আসছি।

সংগঠন গড়ে তোলার অভিজ্ঞতায় আমরা সমৃদ্ধ হয়েছি। এরই ধারাবাহিকতায় আজ আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক নীতি ও পরিকল্পনা এবং তা বাস্তবায়নের অভিজ্ঞতার মূল্যায়ন প্রয়োজন। প্রয়োজন আগামী দিনের সম্ভাবনাকে কাজে লাগাবার স্বার্থে বর্তমান করণীয় নির্ধারণ করা। এ লক্ষ্যেই আমরা সম্মেলনে মিলিত হতে যাচ্ছি। উক্ত সম্মেলনে আপনার উপস্থিতি এবং পরামর্শ-মতামত এদেশের জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে আরো অগ্রসর করবে।

অনুষ্ঠান সূচী:

২৩ এপ্রিল, ২০১০
প্রগতি সম্মেলন কক্ষ, মুক্তি ভবন, পুরানা পল্টন, ঢাকা।
উদ্বোধনী সেশন: সকাল ১০ টা

উদ্বোধক: কমরেড বদরুদ্দীন উমর।



এদেশের জনগণের মুক্তি ও জাতীয় গণতন্ত্রের সংগ্রামকে বেগবান করুন।


জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ

যোগাযোগ: ০১৭১২৬৭০১০৯, [email protected]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×