জীবনে যত বন্ধু জোটে,
তুমি সবার শীর্ষে;
তোমার মত পরম বন্ধু
নেই আর এই বিশ্বে।
তুমি আমাদের দুনিয়া- দাড়ি,
তোমাতে বাঁচা-মরা;
সেই তোমারি জন্যে,
নানান রূপে সাজে এই ধরা।
তুমি আমাদের চাওয়া-পাওয়া,
আছে প্রয়োজন যত;
তুমি আমাদের পাশে দাঁড়াও
প্রতিবেশীর মত।
তুমি আমাদের সবুজ-ছায়া,
শত-রঙীন পাতা
তোমাতেই মোরা খুলে বলি,
মনের যত ব্যথা।
তুমি আমাদের শ্বাস-প্রশ্বাস,
তুমি আমাদের বায়ু
তুমি আমাদের অক্সিজেন দিয়ে,
বাঁচিয়ে দাও আয়ু।
তুমি আমাদের টিকিয়ে রাখো,
তোমার স্বর্বস্য দিয়ে
মানুষ তবে খেলছে কেন?
সেই তোমাকে নিয়ে।।
বি:দ্র: পরম বন্ধু বলতে বৃক্ষকে বুঝানো হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




