বৃষ্টি এখন পলাশের রঙে ভিজে
আগুন লিখেছে রক্তের অক্ষরে
কান্না ঘামের নয়ানজুলিতে বান
মানুষ এখানে শ্বাপদের ঘর করে
কাঙাল শিমূল রাঙামাটি এলোচুল
নিথর শ্রাবণ মেঘ মল্লারে কাঁদে
মায়ের বুকেই দাবানল শালবন
মৃত ছেলেটার নিশানের অনুরাগে........
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


