somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশের ভাবনা - দেশটা কি গড়া সম্ভব?

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

একটা কথা বোধহয় চোখ বন্ধ করে বলা যায় - দেশে ধনী আর গরীবের ব্যবধান ক্রমাগত বাড়ছে। কারণ, দিন-দিন অ্যাপোলো হসপিটালের রোগী যেমন বাড়ছে, তেমনি ঢাকায় বাড়ছে বস্তিবাসীদের সংখ্যা। ব্যাপারটা কি কোনভাবে চেক দেওয়া যায় না?

আমরা এই যে মুক্তিযুদ্ধের উপরে ফি-বছর এত সভা-সমিতি-পদযাত্রা করছি, সবার মুখে বুলি একটাই - এর দ্বারা নাকি স্বাধীনতার চেতনা সমুন্নত হবে। কিন্তু, আমরা এই সরল বাক্যটার প্রতি কি আসলেই আন্তরিক? একটা চিন্তা কি আমাদের মাথায় আসে না?- দেশটা ৭১ এ স্বাধীন হয়েছে কেন? এদেশের মানুষদের উপরে পশ্চিম পাকিস্থানীদের ক্রমাগত শোষণের বিরুদ্ধে তো, নাকি?

এখন হঠাৎ যদি লাখে লাখে বস্তিবাসী বা ভিক্ষুক মুক্তিযোদ্ধারা আবার আরেকটা যুদ্ধে নামে নিজেদের অধিকার আদায়ের জন্য, ইটের দালানে বাস করা আমি-আপ্নি কি তাদের দোষ দিতে পারবো? তাদের এইসব দুর্দশার জন্য কারা দায়ী?

আজকে খবরে শহীদ মিনার সাজানোর দৃশ্য দেখতে দেখতে একটা সমাজতান্ত্রিক সলুশন চিন্তা করলাম (দ্রষ্টব্যঃ গালি দিতে অভ্যস্ত যারা আমার রাজাকারী পরিচয় জানে, তারা পড়ুন - একটা কাস্টমাইজড যাকাত ব্যবস্থা)ঃ

দেশে সরকারী/বেসরকারী যত চাকুরীজীবী আছে (ব্যবসায়ীদেরটা কেম্নে ক্যাল্কুলেট করা হবে, তা জানি না, তাই আপাতত বাদ) যাদের বেতন ১০০০০ টাকার উপরে, সবাই, তাদের মাসিক মূল বেতনের ১% প্রতিবছর রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে। যার মাসিক আয় ১০০০০ টাকা, সে দিবে ১০০ টাকা, বেতন ২০০০০ হলে ২০০ টাকা - এভাবে।

টাকাটা অল্প মানুষদের দেওয়া হবে যাতে তারা যথেষ্ট পুঁজি পায়, আর পরের বছর তাদের হাত না পাততে হয়। কিন্তু কথা হল এই টাকা কারা পাবে? কোন জায়গার মানুষ পাবে? সবটাই হাসিনার জেলা নাকি খালেদার জেলা? আমাদের নৈতিক চরিত্র যেহেতু রাজনৈতিক, সেহেতু সলিউশন হবে এরকমঃ
প্রতিটা রাজনৈতিক দল যাদের জাতীয় সংসদে অন্তঃত একটা আসন আছে, তারা একটা করে জেলার নাম প্রস্তাব করবে। ধরুন যদি পাঁচটা জেলার নাম আসে, তাহলে টাকাটা পাঁচভাগে ভাগ হয়ে দলীয় তত্ত্বাবধানে তৈরীকৃত লিস্টের সর্বনিম্ন-আয়ের মানুষদের কাছে দেওয়া হবে। (এই লিস্টটা চেক করতে পারে দুদক, আসলেই ওদের চেয়ে গরীব কেউ বাদ পড়তেছে কিনা)

স্বার্থত্যাগ করা লাগছে বছরে মাত্র একবার। গায়ে কি খুব লাগবে?
ওই পরিমাণ ইচ্ছা না থাকলে বোধহয় ফি-বছর মেকী চেতনা দেখাবার জন্য শহীদ মিনারে/ স্মৃতিসৌধে না যাওয়াই ভাল। এরচে বিশেষ দিনে বাসায় বসে জমজমাট একটা ফিস্ট দেন - দেশের পোল্ট্রি ব্যবসায়ীদের অন্তঃত লাভ হবে।

আমরা কেন বুঝতে চাই না - ৫২/৭১ এ যারা শহীদ হয়েছেন, তারা বৃহৎস্বার্থের জন্য ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়েছিলেন। তাদের এই শিক্ষার কি কোনই মূল্য নেই আমাদের কাছে?
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×