somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম পরিক্রমা

২৮ শে মে, ২০০৬ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত দুই দিন ধরে পড়লাম । বেকার বলেই সময় করে উঠলাম হয়তো । বেশী না । হাতের বাঁয়ে সবের্াচ্চ ব্লগারের তালিকায় আর হাসানের সেরা ব্লগার সংক্রান্ত পোস্টে যাদের নাম আছে তাদের লেখা । আমার লেখা সম্পর্কে মন্তব্য করার মতো তেমন কোন যোগ্যতা নেই । পড়ে ভালো লাগার কথাটুকু শুধু বলতে পারি ।

আমার আসলে বাংলায় লিখতে পারার ব্যাপারটাই এত বেশী ভালো লেগেছে যে অন্য সবকিছুকেই অগুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে । তবুও দীর্ঘ সময় ধরে পড়ার ফলে মন্তব্য করার জন্যে পেটটা গুড়গুড় করছিল । তাই বসেই পড়লাম তবে কারো সাথে ঠ্যাংতোল-ঠ্যাংতোল করার উদ্দেশ্যে নয় । নির্মল আনন্দের উদ্দেশ্যে ।

প্রথমেই ভালো লেগেছে অমি রহমান পিয়ালের লেখা কি অকপটে তিনি বলে ফেলেন সবকিছু । মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা গুলো তো রীতিমতো আর্কাইভে রাখার মতো । ব্যক্তিগত জীবনে হয়তো খুব সহজে ভালো লেগে যাবার মতো একজন মানুষ ।

শোহেইল মতাহির চৌধুরী , অসাধারণ তার লেখার ক্ষমতা । একাধারে লিখেই চলেছেন অথচ মান নেমে যাচ্ছে না । আর বিষয় বস্তুর বৈচিত্র্যে ও তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন । ওনার সম্পর্কে মন্তব্য করতে আসলে ভয়ই লাগে ।

এম.হোসেইনের লেখা ভালো লাগেনি । বিরক্ত লেগেছে বলে গোটা 4-5 পড়ে বাদ দিয়েছি ।


সাদিক মোহাম্মদ আলমের লেখা মন ছুয়ে যায় । তার সঙ্গে এখানকার কারো লেখারই তুলনা চলে না । তিনি একটি স্বতন্ত্র স্ট্যান্ডার্ড।

হীরক লস্করকেও ভালো লেগেছে । বিষয় বৈচিত্র্যের দিক থেকে তার সঙ্গে শোহেইল মতাহির চৌধুরীর তুলনা করা চলে ।

শুভর সবকটি লেখাই পড়েছি । এই ভদ্রলোকও অসম্ভব সাবলীল ভাবে নিজের বক্তব্য তুলে ধরেন ।রসবোধও চমৎকার ।

ভড়কে গিয়েছি অপ বাক এর লেখা পড়ে । প্রতিটি লেখাতেই গভীরে যাবার প্রবণতা তার বৈশিষ্ট ্য । বিজ্ঞান তার পেশা খুব ভালোই বোঝা য়ায় । তার মতো লেখক এখন আমাদের অত্যন্ত প্রয়োজন । দেশে ভালো বিজ্ঞান লেখকের বড় অভাব ।

আড্ডাবাজের লেখা টাটকা বাতাসের মতো । বুক ভরে টেনে নেওয়া যায় । মুক্তিযুদ্ধের প্রতি তার একনিষ্ঠ ভালোবাসা লক্ষ্য করেছি প্রায় সবকটি পোস্টে ।

আসলে আমি যার লেখা পড়ে সবচাইতে অভিভূত তিনি হলেন মুখফোড় । একমাত্র তার লেখাতেই আমি আগাগোড়া একটা ব্যালানস লক্ষ্য করেছি । অসম্ভব রসিক লোক । একই সঙ্গে তার লেখা গুলো বাহুল্য বর্জিত ।

এই লাইনে মুখফোড়ের পরেই আসবেন হিমু । মানের দিক থেকে তিনি প্রায় তুলনা হীন । প্রচন্ড রসিক এবং সৃষ্টিশীল । ভ্রমণ কাহিনীগুলো , গল্প, কবিতা সবমিলিয়ে তার কোন লেখাকেই বাদদেওয়া যায় না ।

রাসেল... এর লেখাগুলোও ভীষন রকম মৌলিক । রসবোধ রীতিমতো ঈর্ষনীয় ।

হাবিব মহাজনের লেখা ভালো । তবে তেমন সুখপাঠ্য লাগেনি আমার কাছে । তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ।

শাওনের লেখা মজার । 18 বছরের টগবগে ভাব ফুটে ওঠে প্রতিটি লাইনে । তার হাত খুলে লিখে যাবার ব্যাপারটাও বেশ মজার ।

ওয়ালীর উত্তেজিত না হয়ে লেখা গুলো ভালো । কিছু কিছুু লেখায় মনে হয়েছে তিনি কারো উপরে ক্ষিপ্ত হয়ে লিখছেন । তবে এমনিতে তার প্রকাশ ভঙ্গি ভালো লেগেছে ।

মারাত্মক ভালো লেগেছে শমিতের প্রতিটি পোস্ট । তার স্ট্যান্ডার্ড এতই উপরে যে আমার ন্মন্তব্য করতেই ভরসা হয় না । কবিতা তো তেমন বুঝিনা । কেবল ওই ভালো লাগা টুকুই ভরসা । শমিত বাবু গ্রেট ।

দীক্ষক দ্রাবিড়ের প্রথম পোস্টটি এই ব্লগের পাতার অন্তত আমি যতগুলো লেখা পড়েছি তার মধ্যে সবের্াত্তম । তারও পান্ডিত্যের আচ বোঝা যায় ।

সুমন চৌধুরীর কিছু কবিতা ভালো । ছোট ছোট চুটকি গুলোও ভালো । কিন্তু সিরিয়াস লেখার ক্ষেত্রে ভদ্রলোক একদিকে রওনা দিয়ে তারপর কোথায় যেন চলে যান ।

তেলাপোকার লেখা যথেষ্ট সাবলীল । মনে হয় ছোট কাগজ টাগজ করেন ।

ধূসর গোধুলীর লেখা অনেকটা রম্য রচনার মতো লেগেছে । প্রচুর আবেগ নিয়ে লেখেন ।

ধানসিড়ির লেখাও খুব আবেগপূর্ণ ।চারপাশের ছোট ছোট বিষয় আর নিজের ঘর এর প্রেক্ষিত নিয়ে তার লেখা গুলো ভালো ।

ব্রাত্য রাইসুর কথা আর কি বলবো । তিনি প্রতিষ্ঠিত লেখক । আকিয়ে হিসেবেও হয়তো তার মধ্যে কোন রকম বু্যৎপত্তি ঘটেছে । কিন্তু ছবি বুঝিনা বলে আমি সেই বিষয়ে কিছু বলবো না ।


আজ এই পর্যন্তই । যাদের নাম বাদ পড়লো তারা চটে উঠবেন না যেন । দ্্বিতীয় পরিক্রমাতেই তারা আসছেন । সবাইকে শুভেচ্ছা ।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৬ দুপুর ২:২১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×