somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরস সমাবেশ নিরস বক্তৃতা।

১২ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসের পাশে সমাবেশ স্থল হওয়াতে না যাওয়ার লোভ সামলাতে পারলাম না। অবশেষে ৪ টার পর অফিস থেকে বের হলাম। ঠিক কখন সময়টা বলতে পারবোনা। তবে গিয়ে প্রথমে আন্দালিব রহমান পার্থর বক্তৃতা শুনলাম। এর পর অলী আহমেদ, জামাতের মকবুল আহমেদ, সাদেক হোসেন খোকা এবং সর্বশেষ খালেদা জিয়া।

ভেবেছিলাম এত কিছুর পরও যেহেতু সমাবেশ হয়েছে তাই খুব গরম গরম বক্তৃতা শুনতে পারব। যদিও আন্দালিব রহমানের বক্তৃতায় কিছুটা স্মার্টনেস ছিল। ছিল কিছু উদ্দিপক কথাবার্তা, সরকারের সমালোচনা। আন্দালিব যেহেতু রাজনীতিতে নতুন মুখ তাই তার বক্তৃতা তুলনামূলক কম জ্বালাময়ী হবে এটাই স্বাভাবিক। তার যে কথাটি সবচেয়ে ভাল লেগেছে সেটি হলো আওয়ামীলীগ ধর্মীয় প্রিতির কারনে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর রাখলো তবে কেন এর ভিতর দিয়ে মদ পাচার হয়।

এরপর কর্নেল অলী আহমেদ যিনি একজন বিদগ্ধ রাজনীতিবিদ। বক্তৃতায় ও তিনি যথেষ্ট পটু বলে যানি। কিন্তু আজ ছিল তা একেবারেই অনুপস্থিত যা আলেচনা বা সমালোচনার কিছু নেই।

মকবুল আহমেদ। জামাতের আমীর। কিন্তু তার বক্তৃতা শুনে মনে হলো পাড়াগায়ের সাধারন কোন লোক ও এর চেয়ে ভাল বক্তৃতা দিতে পারে। একেবারেই সাদামাটা এবং সকল কিছুর ভার তিনি আল্লাহর উপর দিয়েই ক্ষান্ত থেকেছেন। এমন একজন লোক কিভাবে একটি দলের প্রধান নেতা হয় এবং সেই দল কিভাবে চলে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ হয়।

সাদেক হোসেন খোকা তার চিরাচরিত নিয়মে নিজশ্ব কিছু কথা বলে শেষ করেছেন।

এরপর বেগম খালেদা জিয়া। তার নাম ২ বার প্রচারিত হলো। ২ বার প্রচার মানে দ্বিতীয় দফা তেলবাজী। আমার মনে হয় এই তেলবাজীর চেয়ে ও কম সময় পেয়েছেন অনেক বক্তা বক্তৃতা দেওয়ার জন্য। বক্তা হিসেবে খালেদা জিয়া সবসময়ই অনন্য। স্পষ্টভাষী, শ্রুতিমধুর শব্দবিন্যাস, মাত্রাযুক্ত কথা, কথার প্রঞ্জলতা সবকিছু মিলিয়ে তার বক্তৃতা সর্বদাই আমার প্রিয়। কিন্তু আজকের বক্তৃতায় অনেক কিছুরই অভাব দেখলাম। যদিও তার বক্তৃতা আমার কাছে খুবই ভালো লেগেছিল এ জন্য যে তিনি সরকারের ব্যাক্তি আক্রোশের খুব সুন্দর জবাব দিয়েছেন। অনেক সময় ভদ্রভাবেও অভদ্র কথা বলা যায়। কিন্তু আমি তাকে নূণ্যতম অভদ্র বা অশোভন উক্তি করতে দেখিনি। কিন্তু মনে হচ্ছিল তার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। থেমে থেমে বক্তৃতা দিচ্ছিলেন। লিখিত বক্তৃতার কারনে অনেক লিখা হয়তবা ঠিকভাবে বুঝতেও কষ্ট হচ্ছে। কয়েকবারই খেয়াল করলাম তিনি কথা গুলিয়ে ফেলছেন। বক্তৃতায় ক্রম ধারাবাহিকতার যথেষ্ট অবাব পরিলক্ষিত হয় যা হয়তবা তার বার্ধক্যের প্রমান বহন করছে।

তবুও তার বক্তৃতা ছিল যথেষ্ট শোভন, প্রঞ্জল এবং অন্তত আওয়ামীলীগের নেতাদের জন্য শিখনীয়। সবাই যদি এভাবে ভদ্র ভাষা ব্যবহার করে তবেই হয়তবা এদেশ একদিন শুশিল হবে এবং আমরা হবো ভদ্র জাতি।

তবে যেটি একেবারেই মেনে নিতে পারছিনা সেটি হলো হরতাল। হরতাল দেওয়ার বিষয়টি আমি কোন কিছুতেই মিলাতে পারছিনা। এটি একটি রাজনৈতিক দৈনতা। জানিনা ঠিক কবে আমরা এই দৈনতা থেকে মুক্তি পাবো।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×