মোহনগঞ্জের লোককথা (ছড়া) ::: ওপেনটি বাইস্কোপ
০২ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই ছড়াটির সাথে সম্ভবত সবাই পরিচিত। বিশেষ করে জেমসের একটি গানে ছড়াটি ব্যবহৃত হওয়ার পর অনেকেই এটি সম্পর্কে জেনেছেন। বাংলাদেশে যে কয়টি ছড়া প্রায় সবখানেই প্রচলিত, এটি তার একটি। তবে অঞ্চলভেদে এর অন্তর্গত শব্দের পার্থক্য ছড়াটিকে এক এলাকা থেকে আরেক এলাকায় ভিন্নতর রূপে উপস্থাপন করে। মোহনগঞ্জ ও তার আশপাশের এলাকায় ছড়াটি বলা এভাবে-
ওপেনটি বাইস্কোপ
নাইন টেন তেইশকোপ
সুলতানা বিবিয়ানা
লাট্টু বাবার বৈঠকখানা
লাট বলেছে যেতে
পানসুপারি খেতে
পানের আগায় মরিচ বাটা
ইশকুল ঘরের চাবি আঁটা
যার নাম রেণুবালা
তারে দিলাম মুক্তার মালা।
শব্দের অর্থ
লাট্টু = সাহেব শব্দের একটি ভিন্নরূপ
ছড়ার ব্যাখ্যা
এই ছড়াটি মূলত ছোট ছোট ছেলেমেয়েরা একটি বিশেষ খেলায় ব্যবহার করে। খেলায় ছেলেমেয়েদের দুজন মুখোমুখি দাঁড়িয়ে হাত উঁচু করে গেট বা তোরণ তৈরি করে। বাকিরা পরস্পরের কাঁধে হাত রেখে মানবশিকল তৈরি করে এবং ছড়াটি বলতে বলতে তোরণের ভেতর প্রবেশ করতে থাকে। এভাবে ছড়াটি বলতে বলতে যখন ‘মুক্তার মালা’ বলা হয়, তখন তোরণ তৈরিকারী দুজন তোরণের ভেতর যে অবস্থান করে তার গলায় হাতের মালা পরিয়ে দেয়, যার অর্থ এই খেলা থেকে তার মুক্তি। এভাবে খেলাটি চলতেই থাকে। সর্বশেষ যে দুজন থেকে যায়, তাদেরকেই পরবর্তীতে তোরণ তৈরি করে দাঁড়াতে হয়।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত তখন প্রায় তিনটা।
আমি জানালার পাশে বসে আছি, হাতে গাজার পট।
বাইরে আকাশে চাঁদ নেই। দূরে কোথাও একটা কুকুর ডাকছে।
টেবিলের ওপর একটা কাচের গ্লাসে অর্ধেক পানি রাখা।
হঠাৎ আমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন
আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত...
...বাকিটুকু পড়ুন

---
তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না
নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়
তূর্য কোনো রাজনীতি করতো...
...বাকিটুকু পড়ুন
এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে...
...বাকিটুকু পড়ুন