ঘাসের জলে পা ভেজে, ভেজে না কখনো হাত
শীতের মতো তীব্র উপেক্ষায় কাঁটে দাঁতে দাত;
সরব থেকে নীরব আছো ঘনাচ্ছো কতো দুখ
অনন্তবীথি দুঃখজলে ঘুমাচ্ছে একবুক।
মনোছন্দের নীড়ে বলছো- আছো অপছন্দে
সরছি জেনে- আমার তো সব আছে এখন মন্দে!-
পাঁজরখোপের সব আমার- বসেছে মন্দমেলা
সূর্যমুখীর মুখে এখন খারাপ লাগার বেলা।
চাতক যখন ব্যাকুল বলয়ে বৃষ্টিমুখে ধায়
বৃষ্টির তো দায় নেই! ক্ষুধার্ত চাতক চোখ ভেজায়!
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



