বিগত ১২-১৪ মাসে ফেসবুকে কয়েক হাজার বাংলা পেইজের আবির্ভাব ঘটেছে।। প্রথম দিকে কিছু ভালো এবং সৃজনশীল পেইজ থাকলেও পরে মূলত এইটা এক ধরনের ট্রাডিশনে পরিণত হয়েছে। ফেসবুকে আইডি আছে কিন্তু ২/৪টা পেইজের এডমিন না এমন মানুষ মনে হয় খুব বেশি পাওয়া যাবে না। এখন পোলাপান কোন মতে একটা নাম জোগাড় করতে পারলেই খুলে ফেলে পেইজ আর সেই সাথে শুরু হয়ে যায় লাইক ভিক্ষা।। সারাদিন লাইক চেয়ে চেয়ে মানুষরে অতিষ্ঠ করে ফেলা এই রকম কিছু স্ট্যাটাস নিয়েই এই পোষ্ট। দেখলেই এডমিনের চৌদ্দগোষ্ঠি উদ্ধার করতে মনে চাওয়া অইসব স্ট্যাটাসসমূহের একাংশ নিম্নরূপঃ
১) শুভ সকাল/বিকাল/রাত্রি বন্ধুরা।। দেখি তো কারা কারা অনলাইনে আছেন?? একটি করে লাইক দিনতো সবাই।
২) আর মাত্র ২০ মিনিট বাকি আছে সেহরির। যারা যারা সেহরি করে ফেলেছেন লাইক দিন মামুরা।
৩) আজকে যারা যারা রোযা রাখছেন লাইক দিন।
৪) রাইত ২টা বাজেঃ রাতের পাখিরা লাইক দিন তো দেখি।।
৫) যে কোন ফেভারিট এথলেটের ছবি দিয়ে ক্যাপশন হলোঃ বসের জন্য কত লাইক??
৬) এই বছর ব্যালন ডি অর কে পাবে?? মেসি হলে লাইক, রোনালদো হলে কমেন্ট।
৭) একটা পিচ্ছি বাবুর ছবি দিয়ে ক্যাপশনঃ ওমা!! দেখছেন বাবুটা কত্ত কিউট?? এক লাইক সমান ১০টা কিস।
৮) হৃদয় খান কিংবা ইভা রহমানের ছবি দিয়ে ক্যাপশনঃ ১ লাইক সমান ১০ থাপ্পর।
৯) সাকিব-আল-হাসানের একটা ছবি দিয়াঃ ময়নার জন্য ধুমায়ে লাইকান।
১০) আপনার জন্মসাল যদি ১৯৮৮ থেকে ২০০০ এর মধ্যে হয় তাহলে একটি লাইক দিন।
১১) শুক্রবারঃ কারা কারা জুম্মার নামাজ পড়লেন লাইক দিয়ে জানান।
১২) আপনি যদি আপনার মাকে ভালোবাসেন লাইক দিন।।
১৩) মেয়েরা লাইক, আর ছেলেরা কমেন্ট করুন তো দেখি আমাদের পেইজে কার সংখ্যা বেশি?
১৪) যারা ভুত বিশ্বাস করেন তারা লাইক দিন।।
১৫) হুমায়ূন আহমেদের ছবি কিংবা কোন লিখা দিয়ে শেষ লাইনেঃ স্যারকে শেষ শ্রদ্ধা জানাতে চাইলে লাইক দিন।
১৬) শাওনের ছবি দিয়েঃ একটি সুন্দর সংসার ভেঙ্গে দিতে এইরকম মানুষরূপি একজন ডাইনিই যথেষ্ট। একমত হলে লাইক দিন।
১৭) এখন কারা কারা আমাদের স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন?? আমাদের পেইজে একটিভ থাকতে লাইক দিন।
১৮) আপনি কি জীবনে কাওকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন?? লাইক দিয়ে জানান।।
১৯) মিনা কার্টুনের কোন ছবি দিয়েঃ কার কার মনে আছে এইটার কথা লাইক দিন।
২০) কাকে বেশি ভালো লাগে টম নাকি জেরী??
দয়া করে, একটি Like দিয়ে যান. আপনার এই একটি LIKE-ই আপনাকে Islam সম্পর্কে অনেক কিছু জানতে সাহায্য করতে পারে। আপনার ইচ্ছা হলে আমাদের পেজ টি share করুন।
২১) বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি? উঃ সিটিসেল ডিজিটাল
২২) গতকাল থেকে শুরু হয়েছে Facebook বন্ধুদের নিয়ে কুইজ প্রতিযোগিতা। কুইজে অংশ গ্রহণ করে পুরষ্কার জিততে লাইক দিন Quize For Everybody পেইজটিতে।
২৩) যারা বাংলা কবিতা ভালবাসেন তারা একবার আমাদের পেজ ঘুরে আসুন........এখানে পাবেন নতুন নতুন সব কবিদের কবিতা....... ভাল লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন..............
২৪) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালূ হয়? উঃ ১৯৯৩ সালে।
....aro Jante plzz join this page....
**এই জাতের আরো অনেক স্ট্যাটাস প্রতিদিনই ফেসবুকে আমাদের দেখতে হয়। কেও চাইলে কমেন্টে লিখতে পারেন আমি এড করে দিবো।।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






