somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হইলেও হইতে পারতো একটা সফল প্রেম। কিন্তু... /:)

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে অনেক কাল আগেকার কথা। আশেপাশের সবাই ২/৪ খানা প্রেমের পাট ইতোমধ্যে চুকায়ে ফেলছে। খালি আমিই ভ্যাবলা ইন্টার পাশ কইরা মুটামুটি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়াও কিছুই করিতে পারলাম না। দিনের বেশিরভাগ সময়ই দুঃখভারাক্রান্ত রহিতাম। সহপাঠি এবং বন্ধু-বান্ধবের প্রেম-পিরিতির ইতিকথা আর রোমান্টিসিজম দেখিয়া কেবল বৃথা আস্ফালনই করিতাম। এমন অবস্থায় একদিন ফেইসবুকে পরিচয় হইলো মুন নামক এক কন্যার সহিত। :> তাহার সাবলীল বাচনভঙ্গি আর সেন্স অভ হিউমার আমারে ব্যাকুল করিয়া তুলিলো। আমি বাল্যকাল থেকেই এহেন হাস্যরসবোধসম্পন্না বালিকাদের প্রতি বেজায় আকৃষ্ট রহিতাম আর তাই তার প্রতি আমি বিশেষ দুর্বল হইয়া গেলাম। /:) /:) /:) সেও আমার ভ্যাবলামি পছন্দ করিয়া ফেলেছিলো বোধ করি। আর তাই তো একদিন নিজ থেকেই আমার মোবাইল নম্বর চাইলো। আমিতো মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ায় খুশি হইয়া লাফাইতে লাফাইতে নম্বর দিলাম। B-)) B-)) নম্বর দেওয়া নেওয়ার পর চ্যাটিং এর সাথে সাথে শুরু হলো ফোনালাপ।
আমি তাহাকে প্রথম দিকে চন্দ্র এবং পরে চন্দ্রাবতী সম্বোধন করিতে লাগিলাম। সেও মনে হয় এতে খুশিই হইতো। একটা সময় পর রুটিন মাফিক দিনে দুইবার ফোনালাপ করা শুরু করিলাম। কিছুদিন পর "কি করছিলা?"--> "তোমাকে মিস করছিলাম।" টাইপের কথা-বার্তা শুরু হইয়া গেলো। ব্যাপক সুখে আমি দিনাতিপাত করিতেছিলাম।
তখনই শুরু হইলো আমার পরীক্ষা।। পড়তে পড়তে আমি পাগল্প্রায় হইয়া যাইতেছিলাম। আমার সব টাইমিং বেঠিক হইয়া যাইতেছিলো। সময় মত ফোন করতে তো পারতামই না, রিসিভও করতে পারতাম না। :| :| যাই হোক একদিন ফোন দিলো ও। আমি রিসিভ করা মাত্রই জিজ্ঞাস করলো "কি করো?" আমি বললাম "মাথার চুল ছিড়ি।" (তখন ছিলো ল পরীক্ষা। X((X(X( মুখস্ত করতে করতে আর ভুলতে ভুলতে আমি পুরাই ক্লান্ত) সে বললো "এখন তো আর আমাকে মিস করো না।" আমি বুঝলাম তাহার কথার টোন অন্যদিকে ধাবিত হচ্ছে। বুঝিবামাত্রই কিছু ভালো ভালো কথা বলিয়া ২/৪ মিনিট পর বললাম "আমি এখন একটু পড়তে বসবো, কিছুক্ষন পর কথা বলি।" সে বলিলো "তথাস্তু।
আমি বসিলাম পড়িতে। এরই মধ্যে রাত্রি ২টা বাজিয়া গেলো। সে আবার ফোন করিলো। আমি তখন একটু চন্দ্র দেখিবার জন্য বারান্দায় গিয়ে বসায় তাহার কল রিসিভ করিতে পারিলাম না। কিছুক্ষন পর যখন রুমে ফিরিয়া আসিলাম দেখি আমার এক কলেজ ফ্রেন্ড ফোন করিয়াছে। তাহার কল রিসিভ করিয়া কথা-বার্তা বলার সময়ই সে আবার ফোন করিলো, আর আমারে ওয়েটিং-এ পাইলো। আমি খাইলাম বাঁশ। তাহাকে ফোন করিবা মাত্রই সে বলিলো "আমার ফোন রিসিভ করতে পারো না, আর রাত ৩টায় অন্য মানুষের সাথে কথা বলো? আর কক্ষনো আমাকে ফোন করবা না তুমি।।" এই কথা বলিয়াই সে কাটিয়া দিলো এবং ঐ রাতে আর রিসিভ করলো না ফোন। তখন আমি ভাবলাম থাক ২/৪ দিন পর রাগ ভাঙ্গামু নে আপাতত আমি পরীক্ষাটা শেষ করি। ৩ দিন পর ফোন করায় সে রাগে অগ্নিমূর্তি ধারন করিয়া কহিলো "এত্তদিন তো একবারও ফোন দিলা না। এখন দিছো কেন?? আর জীবনেও ফোন দিবা না। ব্লা ব্লা ব্লা..." ইত্যাদি কহিয়া সে আমারে বিশাল ঝাড়ি দিতে উপক্রম হইলো। আমি ভাবলাম যে এখনো আমার কিছু না সে যদি আমারে এহেন ঝাড়ি দিতে পারে তাহা হইলে কিছু হইবার পর আমার কি হাল করিবে??!!! এই কথা চিন্তা করিয়া আমি তাহাকে উলটা ঝাড়ি দিতে মনস্থঃ করিলাম। এবং চেষ্টাও করিলাম। ঝাড়ি দেওয়া সফল হইয়াছিলো কিনা জানি না কিন্তু এখনো আমার প্রেমের পাট সফলভাবে চুকানো হইলো না। আমি সিঙ্গেলই ছিলাম, সিঙ্গেলই রহিয়া গেলাম।। :|| :||
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

×