চিনিস কি ইনারে ?
২৬ শে মার্চ, ২০০৯ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই লেখাটি পুনঃপ্রকাশ করা হল
শহীদের মিনারে
সৌধের কিনারে
খোড়া পায়ে দাড়ানো
চিনিস কি ইনারে?
বলি এক গল্প
জানি আমি অল্প
গল্প বলাতে
ভেবো নাকো কল্প।
সেই কবে দেশে এক
হয়েছিল যুদ্ধ
মরেছিল কত লোক
সারা দেশ সুদ্ধ।
সেই সে যুদ্ধে
মুক্তিবাহিনী
উঠল যে উর্ধে
কত,গড়লো যে কাহিনী।
সব শ্রেণী সুদ্ধ
মুক্তি'র বলে
করল যে যুদ্ধ
এক,পতাকা তলে।
স্বজনের হাহাকারে
গুমোট বাতাস
দিন কাটে অনাহারে
চারিদিকে লাশ।
নেই হাত নেই পা
নেই কারো মাথা
নেই চোখ কারো, তবু
বুকে স্বাধীনতা।
আজ সেই স্বাধীনতা
শুধুই কথার কথা
জেগে আছে বুকে তা
হয়ে চাপা ব্যাথা।
কত তাজা প্রাণ গেলো
সব কি বৃথা?
স্বাধীনতা তবে কি
লজ্জা গাঁথা।
বাঙালীর এক দোষ
পেলেই হয় বেহুশ
না পেলেই তবে তার
জেগে ওঠে হুশ।
অজস্র শহীদ আর
ধর্ষিতা বহু বোন
আছে কি আর এক বার
পুনঃ প্রয়োজন?
প্রয়োজন
বারে বারে
আসছেই
ঘুরে ফিরে
শহীদের মিনারে
সৌধের কিনারে
আজ,খোড়া পায়ে দাড়ানো
চিনি না তো ইনারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন