***** আমার একটা গিটার আছে ,আমি গাইতে পারি এবং আমার বাংলালায়নের আনলিমিটেড প্যাকেজ আছে ; যেহেতু আমি ভারতে নাই, তাই ভারতের কেউ আমারে ধরতে পারব না ;কিন্তু ভারতের বিশাল “ বলিউড “ মার্কেটটা আমি ধরতে চাই ; তাই আমি " বন্দে মাতারাম " রে " কান্দে মাতারাম " বইলা গাইলাম বা এইটার র্যাপ বাহির করলাম এবং ইউটিউবে ছাইড়া দিলাম ; এই আশায় , কতগুলা ভারতীয় গর্দভ আমার নামে মিছিল বাহির করব, আমার মৃত্যুদন্ড চাইব , কিন্তু আমারে তো আর পাইব না ; আর আমি যেহেতু গান গাইতে পারি, সেহেতু ভবিষ্যতে হিন্দিতে যখন গাইব , তখন নিশ্চয় মিডিয়া এইটা নিয়া লাফাইব এবং এতে আমার প্রচার ভিন্ন আর কিছু হবে না এবং আমি হিট হইয়া যাইব । তাহলে, এইখানে কলুর বলদ হইল , এই প্রচারকরা বা সমালোচকরা; লাভ হইল , সেই গায়কের, কারণ সে হিট আর মিডিয়া পাইল কিছু রসালো উপাদান ( যেইটা তাদের সবসময় চাই ) ।
***** আপনি কি মার্কেটিংয়ের বেসিক রুল জানেন না ??? আপনি কি " অনন্ত জলিলের " " r u pom gana ?" টাইপের কথা শোনার পর বুঝেন নাই , ওইটা তাঁর মার্কেটিংয়ের স্ট্যান্ট ছিল ??? সে বারবার কেন বিভিন্ন মিডিয়ায় এইটা বইলা বেড়াইত ?? ম্যানচেস্টার থিকা বিবিএ কইরা একটা পোলা কি এত গাধা হয় ??? অবশ্যই না, সে জানত , পাবলিক প্রথমে এইটা নিয়া মজা কুড়াবে , তারপর তারা তাকে অপমান করবে ; তখন আমাদের মধ্যবিত্তের মনে তাঁর জন্য করুণা জাগবে এবং একসময় সে তাদের মনে একটা করুণার মাধ্যমে জায়গা পাবে এবং ততক্ষণে তারা নিজেরাই তাঁর পরোক্ষ ভাবে মার্কেটিং করে ফেলবে ; তাঁর শেষফল , একজন সফল মিডিয়া ব্যাক্তিত্ব; কারণ , মিডিয়া জগতে একটা প্রবাদ আছে , ' ধন , মান, শরীর বা যেমনি পার , তেমনি বাড়াও নিজের নাম "-- অর্থাৎ আপনাকে বড় স্টার হতে হলে , আপনি, যেভাবেই পারেন না কেন , আপনার নাম আমজনতার মুখে রাখতে হবে;;; ' ক্ষ ' তাঁর নাম ফুটানোর জন্য এই কাজটা করেছে । আমরা অনেকেই গাধার মত এইটা নিয়া ঢোল পিটাচ্ছি ... নিজেদের অতি চালাক মনে কইরা ... আসলে , এই ঢোল পিটানোটাই ছিল ক্ষ র উদ্দেশ্য ... ২০০০ সালের ইত্তেফাকের মত যদি এদের বিরুদ্ধে কোন মামলা বা মিছিল হয় , তাইলে ক্ষ বাংলাদেশী গাধাগুলারে আর গাধা মার্কা মিডিয়াকে , সকাল - সন্ধ্যা ২ বার " দুধ-কলা " দিয়া পূজা করব ... যত্তসব গর্দভের দল । তাইলে, এই সমস্যার সমাধান কি ??? সমাধান আছে , আসলে এই স্ট্যান্টবাজিকে যত বেশী " অবজ্ঞা ", হ্যাঁ , আবার বলছি , ""অবজ্ঞা "" করা যায় , ততই ভাল । এখন যদি আপনি একে উৎসাহিত করেন , তাহলে কয়েকদিন পর, আমাদের মিডিয়া জগতে এটা একটা সংস্কৃতি হয়ে যাবে । ( অনেকটা পুনম পান্ডের মত, প্রথমে ভারতীয় দল জিতলে উলঙ্গ হবে ; মিডিয়ার ব্যাপক প্রচার পাইয়া, শেষমেশ কিছু না পাইয়া কয়, মনমোহন আর রামদেবরে বিয়া করব )।
এই ভিডিওটা বাহির হইছে ২০১০ সালে , যাগো এতই প্রতিবাদ করার ইচ্ছা , তারা এতদিন কি “ সুরেশ খাঁটি সরিষার তেলের” বোতল নাকে ঢাইলা কুম্বকর্ণের ঘুম , ঘুমাইছিলেন ??? নাকি পেইড এজেন্ট হিসেবে কাজ করছেন এখন ??? কারন , এতে জনতার কাছে দেশপ্রেমিক হিসেবে , শো- অফও করতে পারবেন আর অইদিক দিয়া , সোহিনি সাথে পার্টিতে একটু হাত মিলাইতে পারব ( হয়তোবা –-- বঙ্গদেশ , বহু ছ্যাঁচড়ার দেশ কিনা , তাই )।
{ এখানে বিশেষভাবে উল্লেখ্য , রবীন্দ্র সঙ্গীত বা যে কোন সঙ্গীত, কেউ কোন একটা জেনারেশনের উপযোগ্য এবং জনপ্রিয় করার জন্য , যদি ভিন্ন আঙ্গিকে গায় ; তাহলে সেটাকে আমি ব্যাক্তিগতভাবে অপরাধ মনে করি না ;
তবে সে ক্ষেত্রে সেটা যদি আপনি প্রথমে একটা দেশের জাতীয় সঙ্গীত নিয়ে করেন , যা ওই দেশের প্রতিটি মানুষ বুকে ধারণ করে এবং প্রতিটি স্কুল থেকে অনুষ্ঠানে, মানুষজন প্রথমে ওই গানটা গায়; তাহলে , আমি সেটাকে অপরাধ মনে করি ।
কারণ, আপনি সেটা করতে পারতেন অন্যান্য একি ধারার গানের পরীক্ষামূলক চর্চার মাধ্যমে এবং যখন সেই নতুন ধারার সুরের সাথে সংশ্লিষ্ট দেশের মানুষের গ্রহণযোগ্যতার একটি পর্যায়ে আপনি বা অন্য কেঊ নিয়ে আসত ; তখন আপনি একে নতুন আঙ্গিকে গাইতে পারেন , তাঁর আগে নয় ( তাঁর আগে যদি আপনি গান , তাইলে ঔটা জনপ্রিয়াতার জন্য স্ট্যান্টবাজী , আপনি আসলে ঐ সঙ্গীতকে ভালবাসেন না বা সঙ্গীতের এই নতুন ধারাকে আপনি স্থায়ী করতে চান না)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





