
কোচিং থেকে বের হয়েই রাস্তায় মায়াময় চেহারার এক ছেলের সাথে চোখাচোখি! ছেলে তাকিয়েই মুচকি হেসে দিলো!

চমৎকার হাসি। আমি অবাক!

ফুটপাত ধরে হাঁটতে হাঁটতেই আবার চোখাচোখি, আবার যথারীতি হাসি! আমি বললাম কিছু বলবেন? বললো, আমি চিনি আপনাকে। ছন্দার বান্ধবী আপনি। আমি ছন্দার কাজিন রিজভী। এখানেই আমার অফিস, এখন বাসায় যাচ্ছি। গড়গড় করে কথা বলে গেলো!

তখন মনে পরলো, এই সেই ইঞ্জিনিয়ার ছেলে, ছন্দা যাকে নিয়ে আম্মুর সাথে কথা বলেছে এবং যার বায়োডাটা দিতে চেয়েছিলো আমাকে! আমি না করে দিয়েছিলাম। এখনি বিয়ে করবো না বলে।
রিজভী লাজুক লাজুক হয়ে কথা বলছিল, আমি বললাম লজ্জা পাচ্ছেন কেন! ফ্রি হয়ে কথা বলুন।

কাকলী থেকে বনানীর দিকে হাঁটছি আর কথা বলছি। সত্যি কথা বলতে কি, আমারো ছেলেটার সাথে কথা বলতে ভালো লাগছে। :!> লজ্জা পেতে না করে ভুল করলাম নাকি?! সে বললো আমাকে ভালো লেগেছে না আপনার?!

এখন উল্টা আমি লজ্জা পেয়ে উত্তর দিলাম, এমন কথা আসছে কেন?! সে আর আমাকে ঘাটালো না। বললো, রিক্সা নিবেন না? আমি বললাম হাঁটি। বনানী বাজারে এসে বললো, চলুন কোথাও বসি। না করতে ইচ্ছে করলো না। হাল্কা স্ন্যাক্স খেয়ে কফি খেতে খেতে অনেক গল্প হলো, মজার ব্যাপার হলো আমাদের মেন্টালিটি অনেক মিলে। সে এখন আমাকে তুমি বলছে! বলে, তুমি এতো হাসিখুশি কেন?! আমি বললাম, আপনিও তো কম হিহিহাহা করতে পারেন না!
রিক্সা নিয়ে গুলশান দুই এর চত্বরে যাবো, সেও নাকি সেখানে যাবে?!

আমার বড় ভাইয়ের এক কাষ্টমারের কাছে যেতে হবে কিছু স্যাম্পল নিতে। তার সাথে এক রিক্সায় উঠতে কেমন জানি লাগছিলো। :#> তবু উঠলাম। তার আচরন আমাকে মুগ্ধ করলো! হাত দুটো সামনে নিয়ে কেমন জড়োসরো হয়ে বসলো যাতে গায়ে গা না লাগে! তার প্রতি সম্মান এলো মন থেকে।

আরো কিছুক্ষন কথা হলো তার পরিবার নিয়ে। আমি যখন আমার পরিবারের কথা বলতে যাব, বললো আমি জানি! শুনে অবাক হলাম। একটু পর বললো, বিয়ে কেন করবেন না? আমি বললাম, এমনি। কাউকে ভালো লাগেনা, তাই। বললো, তাকে ভালো লাগে কিনা। আমি কি বলবো, বুঝতে পারছি না। লজ্জা পেয়ে বললাম, ছেলে হিসেবে আপনি খুবই ভালো। :!> তারপর আমাকে মহা অবাক করে দিয়ে হাতটা আলতো করে ধরে বললো, চলুন আজই বিয়ে করে ফেলি।

আপনার ফ্যামেলি সবকিছু জানে আমার কথা। আপনিও যে কিছু জানেন না, তা তো নয়। আমি বললাম, তাই বলে এমন করে, আজই!! পাগল নাকি?!

রিজভী বললো, আপনি রাজি কিনা বলেন? আমার মাথা সত্যি বলতে কাজ করছে না, ঘোরের মধ্যে চলে গেছি। সে বলে অনেক মজা হবে। সত্যিই!

গুলশান নেমে সে ডিবিবিএল এর এটিএম বুথে যেয়ে টাকা তুললো, আর বড় একটা পর্দার দোকান থেকে একটা ভরা খাম নিলো! কার দোকান জিজ্ঞাসা করতেই বললো, তার বড় চাচার। তারপর বললো, চলুন কিছু কেনাকাটা করি। আমিন জুয়েলার্সে যেয়ে হীরার একটি আংটি কিনলো সে। আমাকে বললো আরো কিছু কিনবো? আমি কিছুই বলার অবস্থায় নেই। শুধু মন্ত্রমুগ্ধের মত তার পিছে পিছে চলছি। বললো, বাকী শপিং কাজ শেষ হওয়ার পর করবো, ওকে?! আমিও পাগলের মত মাথা নেড়ে সায় জানালাম।
এরপর সে রিক্সা নিল, আমি আমার মত নাই। সেন্সলেসের মত তার কথামত চলছি। রিক্সা কাজী অফিসে যেয়ে থামলো। সেখানে দেখি তিন চারজন তার বয়সী ছেলে, হাসিমুখে দাঁডিয়ে আছে। আমাদের দেখার সাথেই আমার দিকে তাকিয়ে বললো, ভাবী কেমন আছেন?!

অফিসে ঢুকার পর কাজী বললো মেয়ের পক্ষে কে আছে, তার এক কলিগ বললো সে নাকি আমার বড় ভাই!

হাহ, আমার বড় ভাইকে আমি জীবনের প্রথম দেখলাম। আর তার কলিগরা আগেই কাজীর সাথে সব কথা শেষ করে রেখে দিছে। ভাইয়া( স্বঘোষিত) বললো দেনমোহর বারো লাখ টাকা ধরতে। আমাকে বললো আরো বেশী বলবো নাকি? আমি এই সবের ধান্দায় ছিলাম নাকি। আমার শুধু মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, এইসব সত্যি হতে পারেনা।ঘুম ভাংলেই স্বপ্নও চলে যাবে!

কিন্তু তারপর বারো লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়ে গেলো। আমি নির্লিপ্তের মত সাইন করলাম কাবিননামায়! রিজভী আমার মাথা উড়না দিয়ে ঢেকে দিলো সাইনের সময়! :!> :#> সাইন শেষ হলে আমার হাত ধরে বললো, আজ থেকে আমি নাকি তার বউ!

কলিগরা বললো মিষ্টি খেতে। তার এক বন্ধু আমাকে তুলে খাওয়াতে আসলে রিজভী বললো, আমার বউকে আমি খাওয়াবো! :!>

এরপর সে আংটি এনে আমাকে পড়িয়ে দিলো। কাজী বললো , সবাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন নবদম্পত্তির জন্য!
কাজী অফিস থেকে বের হয়ে বন্ধুদের বিদায় দিয়ে আমাকে নিয়ে বের হলো। একা একাই কথা বলছে রিজভী। একবারের জন্যও আমার হাত ছাড়ছে না! বলছে, মেয়ের হাত এতো ঠান্ডা কেন? কুমিরের রক্ত নাকি!

আমি চুপ করে তার পাশে হাঁটছি। এরপর কিছু কেনাকাটা করে হোটেল ওয়েষ্টিনে চলে এলো। ওয়েষ্টিনে ঢুকে রিসিপশনে চোখ পড়তেই আমি পুরা টাশকি!

দেখি আমার, রিজভীর পরিবারের সব মানুষ! এসে আমাদের জড়িয়ে ধরলো! এরপর আমি সত্যিকারের সেন্সলেস হয়ে পড়ে গেলাম।
সেন্স ফেরার পর দেখি, আমি হোটেলের রুমে শুয়ে। বেশ ফ্রেশ লাগছে।

ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। রিজভী শাওয়ার নিচ্ছে মনে হয়। সেন্সলেস হওয়ার পর কি কি ঘটেছে, কে জানে! তবে বুঝতে পারছি, আমার বিয়ে হয়ে গেছে স্বল্প সময়ে ভালোলাগার মানুষটার সাথে এবং আমাদের দুই পরিবারের সম্মতিতেই। দেখলাম রিজভীর লেপটপ চার্জে। এখন বসে বসে তার লেপটপে লিখছি এইসব।

বিছানার এক সাইডে দেখি গোলাপি নাইট ড্রেস আর টাওয়াল রাখা। আরে, একটা চিরকুটও দেখি! তাতে লেখা-
“সোনামনি,

ডাক্তার বলেছে, এক্ষুনি সেন্স ফিরবে তোমার। সাইড টেবিলে রাখা সুপ টা কষ্ট করে খেয়ে নিও লক্ষীটি। এতে একটু ভালো লাগবে। তাহলে, গোসলটা সেরে নিতে পারবে। অনেক ধকল গেছে সারাদিন, খুব জলদি শুয়ে পড়বো আমরা, ওকে?! :#>

”
- তোমার রিজভী। :!>
চিরকুট পড়া শেষ করে নিজের অজান্তে ঠোঁটের কোনায় এক চিলতে হাসি ফুটে উঠলো, বিয়ের পর প্রথমবারের মত!

কিন্তু চিন্তাও লাগছে, কি দেবো আমি তাকে?

চারদিকে চোখ বুলাতেই চিরকুট রাখার যায়গায় দেখি আংটি একটা, পুরুষের! আহ, নিজেকে খুব সুখী মনে হচ্ছে----


বিঃদ্রঃ কেউ যদি বলেন সত্যি কিনা। এর উত্তর “না” ছাড়া আর কিছু হতে পারে?!

(ছন্দা ও রিজভী নামের মানুষদের কাছে স্যরি, নাম ব্যাবহার করেছি বলে)
উৎসর্গঃ মায়াময় চেহারার ছেলেটাকে, এক পলক চোখাচোখি হয়েছিলো যার সাথে আজ। :#>

ওই ঘটনা থেকেই তিল কে তাল বানালাম।
