ফেসবুক টুইটারে মাথা নষ্ট? এবার আসছে গুগল বাজ
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের ভীড়ে যখন নিজেরাই হারিয়ে যেতে বসেছি এমনই একটি কঠিন সময়ে গুগল ঘোষনা দিলো এবার গুগল নিজেই তৈরী করবে সোশ্যাল নেটওয়ার্ক।

গতকাল ৯ ফেব্রুয়ারী ২০১০ এ গুগল জানিয়েছে তাদের জিমেইলের সাথে শিঘ্রই যুক্ত করা হবে নতুন এক পরিসেবা যার নাম দেয়া হয়েছে 'বাজ'। এর মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কের সব সুবিধাই উপভোগ করা যাবে। স্ট্যাটাস আপডেট, ছবি, ভিডিও শেয়ারিং সবই থাকছে। বন্ধু খুজে পাওয়া যাবে গুগল একাউন্টে থাকা বন্ধুদের থেকেই।
বাজ-এ আরো থাকছে স্মার্টফোন থেকে ব্যবহারের সুবিধা। ফলে আপনি আপনার অফিসে, ডাইনিং রুমে নাকি শপিং সেন্টারে সেটা নিয়ে চিন্তাভাবনা করার কোন দরকার নেই। এতে জিও লোকেশন সুবিধা থাকায় আশপাশের আলোচনার বিষয়বস্তুগুলোও জেনে যাবেন খুব দ্রুত।
আপনার বাজ একাউন্টে আপনার টুইটার, ফ্লিকার, গুগল রিডারের তথ্যগুলো সহজেই ইমপোর্ট করতে পারবেন। ফলে জনপ্রিয়তা অর্জনে বাজকে খুব বেশী বেগ পেতে হবে বলে মনে হয় না। অন্তত যারা শুধুমাত্র মেইল চেক করার জন্য বা ফেসবুকে গুতাগুতি করার জন্য ইন্টারনেট ব্যবহার করে থাকেন তারা সুযোগটা সবার আগে লুফে নেবেন এমন ধারনাই করছেন বিশ্লেষকগন। তবে সকল জিমেইল ব্যবহারকারী সুযোগটা একসঙ্গে পাবেন নাকি গুগল ওয়েভের মত পর্যায়ক্রমে দেয়া হবে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
× নিজস্ব লেখা, পূর্বে
স্বাধীন বাংলায় প্রকাশিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন