হাজার কোটি বছর আগের আমাদেরও অনেক জেনারেশন আগের কথা। তখনকার মানুষদের কাজকর্মে সন্তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা তাদের সুন্দর দেখে বড় একটা খাঁচা উপহার দিলেন। বললেন,
-তোমাদের মধ্যে যারা জ্ঞানী এবং গুণী তাদের সব ভালো জিনিসগুলো এর মধ্যে রাখা আছে। খবরদার কখনো এর মুখ খুলবে না।
সৃষ্টিকর্তার নির্দেশ, তাই কয়েকশ কোটি বছর পর্যন্ত খাঁচাটি ঐভাবেই থাকলো।
কিন্তু কলিযুগ বলে কথা। হঠাত একদিন এক দুষ্ট ছেলে চুপিচুপি সেই খাঁচার মুখ খুলে ফেলল।
খাঁচার মুখ খুলতেই ভেতর থেকে ধোঁয়ার মত বের হতে লাগলো। ছেলেটি ভয় পেয়ে তাড়াতাড়ি খাঁচার মুখ বন্ধ করে দিল। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। ধোঁয়ার সাথে সাথে ভালোবাসা, সততা, সহমর্মিতা, সৃজনশীলতার মত ভাল জিনিসগুলো হাওয়ায় মিলিয়ে গেছে।
ছেলেটি উঁকি মেরে দেখল, খাঁচার তলার দিকে একটা মাত্র জিনিস পড়ে রয়েছে।
বলতে পারবেন সেই জিনিসটি কি?
-আশা।
তার পর থেকে মানুষ এই জিনিসটি নিয়েই বেঁচে আছে।
(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


