একটি মাল্টিন্যাশনাল কোম্পানীতে ইন্টারভিউ চলছে। সবশেষ প্রার্থীর পালা।
প্রশ্ন করা শেষ। জুরি বোর্ড ভীষণ খুশি। মোটামুটি সবাই ঠিক করে ফেলেছেন এই প্রার্থীকেই চাকুরিটা দেবেন।
এমন সময় চা-নাস্তা এল। জুরি বোর্ড চাকুরিপ্রার্থীকেও তাদের সাথে আমন্ত্রণ জানালেন (এখন থেকে তো তাদেরই একজন)।
চা পানের ফাঁকে জুরি বোর্ডের একজন প্রার্থীকে প্রশ্ন করলেন,
-আপনার সব কথাই বললেন। শুধু একটা বিষয় জানা বাকি। কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করেন?
প্রার্থী কোন জবাব দিচ্ছেন না।
-আরে বলেন বলেন, এটা কোন সমস্যা না। এই এমনি জানা আরকি। রাজনীতি তো আমরাও কম-বেশি করি।
তাও প্রার্থী নিশ্চুপ।
-আপনি বোধহয় তাইলে একটু হার্ডলাইনে রাজনীতি করেন। কোন দলের লীডার ছিলেন?
তাও কোন উত্তর নাই।
এবার সবাই মিলে চেপে ধরলেন। তার রাজনৈতিক পরিচয় বলতেই হবে।
সবার চাপাচাপিতে প্রার্থী শেষমেষ রাজী হলেন।
সলাজ হেসে বললেন
-জেএমবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


