কয়েক বছর আগের কথা। আমাদের সবচাইতে রসিক বন্ধুটি আর্মির কমিশন্ড অফিসার পদে প্রার্থী হয়েছে।
প্রাথমিক পর্বে টেকার পর কিভাবে জানি লিখিত পরীক্ষায়ও উতরে গেল। ও এক একটা পর্ব পার হয় আর আমাদেরকে তার গল্প শোনায়। আমরাও তার গল্প শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকি।
মেডিক্যাল টেস্ট দিয়ে এসেছে। আমরাও সবাই জড়ো হয়েছি তার গল্প শোনবার জন্য। গল্পটা অনেকটা এরকম-
রেগুলার চেকআপের জন্য ব্লাড-ইউরিন নেয়ার পর বন্ধ একটা রুমে ডাকা হয়েছে ইন্টারিভউয়ের জন্য। কিন্তু বেচারা কি আর জানতো এখানে তাকে নাঙ্গা হতে হবে। তাও আবার একজন মেজরের নেতৃত্বে তিনজনের টিমের সামনে? সে তো পড়েছে মহাপাপরে...
শেষমেষ হতেই হলো। নাঙ্গা অবস্থায় তার শরীর ও অন্যান্য মাল-মসলা(!) দেখে তারা কতটা খুশি হয়েছিল বোঝা যায়নি। তবে মেজরের ডান চোখের ভুরুটা নাকি সামান্য উপরে উঠে গিয়েছিল। আর ওতেই বন্ধুটি তো নাঙ্গা হওয়ার দুঃখ ভুলে মহাখুশি। (তবে টিমে কোন 'মহিলা' না থাকায় তার আফসোসের সীমা নাই)
ফ্রন্ট সাইড ইনভেস্টিগেশন শেষ। এবার ব্যাক সাইড। মেজর এদিক ওদিক টিপেটুপে দেখে বললেন,
-দেখি হাঁটুতে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকুন তো।
ঝুকলো।
মেজর অনেক্ষণ ধরে তার পশ্চাতদেশ চেক করে বললেন-
-আপনি কি স্মোক করেন নাকি?
কতক্ষণ ঝুঁকে থাকতে ভাল লাগে? বন্ধুটির সরল জবাব-
-কেন স্যার? পেছন দিয়া কি ধোঁয়া বাইর হইতাছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


