somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবজেক্ট রিভিউ-লেদার ইঞ্জিনিয়ারিং

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাবজেক্ট রিভিউ - লেদার ইঞ্জিনিয়ারিং / চর্ম প্রকৌশল
বাংলাদেশে প্রধানত লেদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পড়ানো শুরু হয় ১৯৫২ সাল থেকে ইস্ট পাকিস্তান লেদার টেকনোলজি নামক প্রতিষ্ঠানের হাত ধরে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনহওয়ার পর বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজিতে নামকরন করাহয় এবং ঢাকা ইউনিভার্সিটির আন্ডার এ আনাহয়। বর্তমানে আবার এর নামকরণ করা হয়েছে ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা। ঢাকা ইউনিভার্সিটির লেদার টেকনোলজিতে মূলত ৩টি সাবজেক্ট রয়েছে লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং।
এবার কুয়েটের কথা বলি, ২০০৩ সালে বিআইটি,খুলনা থেকে যখন এই প্রতিষ্ঠানকে কুয়েট এ নামকরন করাহয় তখন থেকে কুয়েটে লেদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি খোলার পরিকল্পনা চলছিল কিন্তু বিভিন্ন প্রতিকূ্লতার কারনে তা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০১০ সালে ৬০টি সিট নিয়ে এই সাবজেক্টটা চালু হয়।কুয়েটে লেদার ইঞ্জিনিয়ারিং এর ৩টি সাবজেক্ট(লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং) একসাথে পড়ানো হয়। বাংলাদেশে এই দুইটি ইউনিভার্সিটিতেই ­ বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন লেদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে। বোঝতেই পারছো সারা বাংলাদেশ থেকে প্রতিবছর মাত্র (১২০+৬০)=১৮০জন লেদার ইঞ্জিনিয়ার বের হয়। সুতরাং চাকরি পেতে গেলে তোমাকে তোমাদের নিজেদের সাথেই কম্পিটিসন করতে হবে। আর জবতো তোমাদের সামনে অনেক থাকবে।
জবের কথাটা যেহেতু আসলো তাই তোমাদের লেদারের জবসেক্টর সম্পর্কে একটু ধারনা দেই, বাংলাদেশে লেদার বিজনেস এরমূল জাইগাটা হল হাজারীবাগ,ঢাকা যদিও লেদার এর ভবিষ্যৎ পরিকল্পনা করে তা সাভার,ঢাকাতে স্থানান্তর এর কাজ চলছে। তোমরা হয়তো ভাবছো হাজারীবাগে তোমাদের কাজ করতে হবে না না বাংলাদেশেআরো অনেক লেদার ফ্যাক্টরী আছে যেখানে তোমাদের জব রয়েছে। তাছারা চট্টগ্রামে৪৪ হাজার লোকের কর্মসংস্থান নিয়ে আগামী বছরে চালু হচ্ছে কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্পোরেশন (বিডি) লিমিটেডের অঙ্গ-প্রতিষ্ঠান ­ কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক বিশ্বের সর্ববৃহৎ জুতা কারখানা।কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাজ শুরু হওয়ার আগে বিশ্বের সর্ববৃহৎ জুতা তৈরির কারখানাছিল তাইওয়ানে। কিন্তু শ্রমের মূল্য সেখানে দ্রুত বেড়ে যাওয়ায় এবং নতুন নতুন উন্নত সুযোগ-সুবিধা সম্পন্ন কারখানা গড়ে ওঠায় শ্রমিকরাসেখানে কাজ করতে চলে যাওয়ায় তাইওয়ানে এ ধরনের কারখানা চালানোর জন্য শ্রমিক সংকট এখন তীব্র। এ সুযোগেইয়ংওয়ান বাংলাদেশে এ বিশাল জুতা কারখানা নির্মাণের উদ্যোগ নেয়। বোঝতেইতো পারছো এতবড় ইন্ডাস্ট্রিতে কতজন ইঞ্জিনিয়ার দরকার। তাছাড়া শুধু জুতার ফ্যাক্টরী নয় তোমরা কাজ করতে পারবা বিভিন্ন লেদার ডিজাইনইং কোম্পানিতেও।
এবার আসি বাহিরের দেশে লেদারের অবস্তান নিয়ে। মূলত জাপান,ভারত,ইতাল ­িএই তিনটা দেশ লেদার বাণিজ্যে সামনের কাতারে অবস্তান করছে। জাপান বাংলাদেশের স্টুডেন্টদের লেদারের উপর উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য প্রতিবছর স্কলারশিপ দয়ে। তোমরা যারা বাহিরে পড়তেচাও তাদের জন্য ও দরজা খোলা থাকছে। তাছাড়া ইতালি,ইংল্যান্ড ­,অস্ট্রেলিয়া সহ আর অনেকদেশে পড়াশোনার জন্য যেতে পারবা এবং কাজও করতে পারবা।
কুয়েটে লেদার ইঞ্জিনিয়ারিংএ আমরা হলাম ২য় ব্যাচ। তোমাদের মধ্যে থেকেই হয়তো লেদার এর ৩য় ব্যাচ আসবে। তোমরা যারা ওয়েটিংএ আছো আর যদি লেদার ইঞ্জিনিয়ারিং পেয়ে যাও আমি বলবো তোমাদের আর অন্যকোন জায়গাই যাওয়ার দরকার নাই কুয়েটেই পড়তে পার। আর একটা কথা , বিশ্বাস রাখতেপারো তোমার ভবিষ্যৎ অবশ্যই ভালোহবে।
লিখেছেন -
মেহেদী হাসান অপু
লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ, কুয়েট - ২০১১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×