somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন কিছু কথা, আমার অথবা আমাদের বাংলাদেশিদের ।

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমার ছোট্ট লাউগাছটি বড় হয়ে গেছে । লাউগাছে ফুল ধরেছে । কিছুদিন বাদে লাউ ধরবে ।
যাই হোক, আমার লেখার সাথে এই লাউগাছের আপাতত কোন সম্পর্ক নেই ।

কিছু খন্ড অংশঃ

#১
আগে (কোন এক সময়) আমি আমার বন্ধুর সাথে মাত্র ১ টাকার জন্য ঝগড়া করেছিলাম । যতদুর মনে হয় আমি তখন প্রথম শ্রেণীতে পড়তাম । মাঝে মাঝেই এইরুপ ঝগড়া হত। কখনো সে আমার সাথে, আমি তার সাথে ঝগড়া করতাম । আমাদের গ্রাম থেকে স্কুল বেশী দূরে ছিল না । হেটে গেলে প্রায় ১৫-২০ মিনিট লাগত । তবুও স্কুলে যাওয়ার তাড়া ছিল বলে রিক্সাই যেতাম । ভাড়া ছিল মোটে তিন টাকা ।

#২
ছোটবেলায় খুব শখ ছিল ইঞ্জিনিয়ার অথবা বৈমানিক হবো । কিন্তু কোন এক অজানা কারণে আমি তা হতে পারিনি । তবুও এখনো সে আশা ছাড়িনি । এখন মুক্ত পেশাজীবী হয়ে দিন পার করি ।

#৩
মাঝে মাঝে আমার খুব কক্সবাজার যেতে ইচ্ছে করে । কিন্তু সময় ও অর্থের কারনে তা আর হয়ে ওঠে না। বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলোতে গিয়ে ছবি তোলার প্রচণ্ড আগ্রহ রয়েছে ।

#৪
আমি গত ৩-৪ বছর হলে বৈশাখী মেলায় যাই না । মেলাতে গিয়ে আগের সে স্বাদ পাইনা । মাঝে মাঝে রাস্তার পাশে দিয়ে গেলে বুঝতে পারিনা আমি কোন এলাকায় অবস্থান করছি ।

#৫
গত কয়দিন বা কয়েক বছর ধরে যে সকল দুর্ঘটনা বা অস্থিরতা দেখেছি , জানি না তার শেষ বা সমাধান কোথায় হবে । মাঝে মাঝে প্রশ্ন করি, এই ঘটনাগুলোর জন্য দায়ী কে হবে ?


যাই হোক, এভাবে অনেক খণ্ড অংশ আছে আমার মতো অনেকের জীবনে । তবে এখন আসি খণ্ডগুলো লেখার পেছনের কারণগুলো কি হতে পারে ?


খণ্ড ১:
ওই সময়ে ১ টাকার ও অনেক মুল্য ছিল । কিন্তু এখন আর ১ টাকার কয়েন বা ধাতব মুদ্রা পাওয়াই যায় না । কারণ, এখন আমাদের দেশের প্রতিটা পণ্যের মুল্য আকাশ ছোঁয়া । দেশের প্রধানরা কিছু করতে পারছেন না ।

খণ্ড ২:
আমার পক্ষে তা হওয়া সম্ভব হয়নি তার পেছনে কিছু কারণ আছে । আমি কখনো খুব ভাল ছাত্র ছিলাম না । তবুও চেষ্টা করেছি অনেক বেশী । কিন্তু দারিদ্রতার কবলে পড়ে আমার মতো অনেকেই তাদের স্বপ্ন হারিয়েছে ।

খণ্ড ৩:
সাব্বিরের মৃত্যুর খুব বেশিদিন হয়নি । আমরা নাকি ডিজিটাল বাংলাদেশ এ বাস করছি । তাই আমাদের অকালে প্রান হারাতে হয় । নিরাপদ বাসস্থান, কারখানা (রানা প্লাজা), সৈকত অথবা নিরাপদ জীবন সবকিছুই আজ আমাদের থেকে অনেক দূরে অবস্থান করছে ।

খণ্ড ৪:
যে ভদ্রমহিলা তার মেয়েকে কষ্ট করে একদিনের জন্য পান্তা আর ইলিশ খাওয়ায় ৪০০-৫০০ টাকা খরচ করে, তাদের কি মায়া আছে ছোট সে শিশুর উপরে ? যে শিশু সারা বছর পান্তা খায় তার একদিন পান্তা না খেলেও কিছু আসেনা । মেলায় যাই না কারণ মেলার সে আগের ঐতিহ্য নেই । এখন বাশের বাশির বদলে ভুভুজেলা বাজে । বাউলের গানের বদলে তুনে মারি এন্ট্রি গান শুনতে হয় ।

খণ্ড ৫:
সরকার কোথায় ঘুমিয়ে থাকে যখন কেউ কোন দুর্ঘটনার কবলে পড়ে । কোথায় থাকে যখন মানুষের অভাবের শেষ থাকে না । প্রাকৃতিক অথবা কৃত্রিম, কোন দুর্ঘটনায় কখনও শুভ বার্তা বয়ে নিয়ে আসেনা । তাই এ দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে ।


জীবনে অভিজ্ঞতার কখনো শেষ হয়না । তাই কিছুটা অভিজ্ঞতার জন্য এই লেখাটি লিখলাম । লাউগাছের মতো এদেশকেও বড় করতে হবে তবেই আমরা ফল পেতে পারি ।



লেখা ভাল বা খারাপ লাগলে মন্তব্য করবেন। সালাম নিবেন ।

ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×