ম্যাক্সিমাসের উত্তর, Liar
শিক্ষক শুধরে দিলেন, Liar নয় Lawyer.
আইনজীবি বাবা কাজের চাপে ছেলেকে সময় দিতে পারেন না। সব সময় কাছের মানুষজনদেরকে মিথ্যা বলেন। নিজের ক্লায়েন্টদের সাথে তো বটেই। এমনকি পিএস কে বলা আছে মা ফোন দিলে বলতে হবে ভেকেশনে গিয়েছেন তিনি।
তো ম্যাক্সিমাসের এক জন্মদিনে ম্যাক্সিমাস বার্থডে উইশ করল, বাবা যেন একদিনের জন্য মিথ্যা না বলতে পারেন। গড সেই ইচ্ছে পুরন করলেন। ব্যস, মিথ্যেবাদী বাবা পুরো একদিন মিথ্যে না বলতে পারার মজার সব ঘটনা নিয়ে সাজানো মুভি Liar Liar.
মুভিটিতে কিছু সংলাপ ও ঘটনা আমাকে একটু ভাবাল। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় বয়ফ্রেন্ড জুটিয়ে নিয়েছে স্ত্রী। স্বামীও বয়ফ্রেন্ডটিকে বলছে Enjoy my wife. - আমেরিকান সুসভ্য(!) সমাজ ব্যবস্থা বোধকরি তাদের চলচ্চিত্রেও ফুটে উঠে। সত্যি মথ্যা জানি না। এসব বাদ দিলে slapstick comedy film টি সবার ভাল লাগবে।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



