somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখপাঠ্য - এলেবেলে - ১

১৭ ই মে, ২০১৩ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বহুদিন পর এক রম্য রচনা পড়লাম। লেখক হুমায়ুন আহমেদ।

রচনার শুরু বেকায়দা অবস্থার বর্ননা দিয়ে। হুমায়ুন আহমেদ বৈশাখী মেলায় গিয়েছেন মেয়েদের সঙ্গে নিয়ে। ঘুরতে ঘুরতে পিপাসা পেয়ে গেল। সবাইকে আইসক্রিম কিনে দেয়া হল। তো মেজো মেয়ে বাবার দিকে আইসক্রিম বাড়িয়ে দিয়ে বলল, এক কামড় খাও বাবা। তার দেখাদেখি অন্য মেয়েরা সবাই তার দিকে আইসক্রিম বাড়িয়ে দিল। ওদের থেকেও এক কামড় খেতে হবে। এরই মাঝে ভিড় জমে গেল। ছোট ছোট চারটি মেয়ে আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছে এবং একজন বয়স্ক লোক কপ্‌ কপ্‌ করে সবার আইসক্রিমে কামড়ে দিচ্ছে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল, "বাবা আমিও ঐ লোকটাকে আইসক্রিম খাওয়াব!"

শিশুরা কাউকে বিব্রত করতে চাইলে তখনই সত্য কথা বলে থাকে - এটি হুমায়ুন আহমেদের বদ্ধমুল ধারনা। একটি উদাহরন - মাঝে মাঝে হুমায়ুন আহমেদ একজন সংস্কৃতিবান মহিলার বাসায় যেতেন। সেখানে সাহিত্য নিয়ে অতি উচ্চমার্গের কথাবার্তা হয়। এবং মহিলাটি নানান সময় হুমায়ুন আহমেদের লেখালেখি নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন। একদিনের কথা। বাংলাদেশে কেন এখনও বড় উপন্যাসিকের জন্ম হল না এ নিয়ে কথা চলছে। হঠাৎ মহিলাটির ছোট মেয়ে এসে বলল, চাচা, আম্মু না আপনাকে ছাগল ডাকে। মহিলা অধিক শোকে পাথর হয়ে যাওয়ার তত্ত্বটি আবারও প্রমান করলেন।

তো হুমায়ুন আহমেদ কাউকে "না" বলতে পারেন না। টিভির প্রযোজক যে যখনই নাটক চান তিনি লিখে দেন। ঈদের নাটক, ধারাবাহিক নাটক, হাসির নাটক। এই নাটক লিখা বহু কষ্টের কাজ। হাসির নাটক দু'পাতা লিখে অন্যকে পড়ে শোনালে হাসার বদলে তারা আরও গম্ভীর হয়ে যায়। কখনও কখনও মনে হয় পাগলা গারদের পাগল ছাড়া এই নাটক দেখে কেউ হাসবে না। তো একদিন তিনি শুনছেন তাঁর বড় মেয়ে টেলিফোনে তার বান্ধবীকে বলছে - জানিস, আমার বাবার না খুব মেজাজ খারাপ। সারাদিন সবাইকে ধমকাধমকি করছে। হাসির নাটক লিখছে তো এই জন্যে।

বই পড়ে আমরা হরহামেশাই বিভ্রান্তিতে পড়ি। হুমায়ুন আহমেদ নিজেও পড়েছেন। তাঁর শৈশবের ঘটনা। ক্লাস ফোরে পড়ছেন। সেই সময় "এক বৃন্তে দু'টি ফুল" নামের এক বই পড়ে তিনি প্রথম জানতে পারেন যে প্রেম একটি স্বর্গীয়, মহৎ এবং অতি উঁচু স্তরের ব্যাপার। তো তিনি তার সদ্যলব্ধ জ্ঞান সাথে সাথে কাজে লাগালেন। পাশের বাসার পরী নামের এক বালিকাকে ডেকে কাঁঠাল গাছের নিচে নিয়ে গেলেন। ফিস ফিস করে বললেন - পরী আমি তোমাকে ভালবাসি।
পরী চোখ বড় বড় করে মাথা ঝাঁকিয়ে বলল - "তুই অসভ্য"। ঘটনা এখানেই শেষ হয়নি। মেয়েরা পেটে কথা রাখতে পারে না। কাজেই পাঠক পাঠিকারা এর পরের অবস্থা সহজেই অনুমান করতে পারছেন.....



খবিরুদ্দিন, একজন এলএমএফ ডাক্তার। তার ধারনা, বদহজমে যে সমস্ত লক্ষন দেখা যায় অবিকল একই লক্ষন প্রকাশ পায় প্রেমে পড়লে। বুক জ্বালা, অস্বস্তি, মাথা ঘুরা, রক্তচাপ বৃদ্ধি, পিপাসা বোধ এবং অনিদ্রা। তাঁর মতে প্রেম এবং বদহজম - এ দু'ট আসলে একই জিনিশ। এক বৃন্তে দু'টি ফুল। এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বদহজমের অষুধ দিয়ে প্রেম রোগ সারানো যায়......





পাঠকদের সুখপাঠ্য বইটি পড়ার আমন্ত্রন রইল। :)




সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৩ রাত ১:৪৫
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×