somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বদেশ-বিদেশ

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খেলাধুলার সাথে খুব বেশি পরিচয় নেই আমার। ছোট বেলায় টিভিতে ফুটবল দেখতাম। একটু বড় হয়ে টিভিতে ক্রিকেট দেখি। স্পোর্টস্‌ চ্যানেলগুলোতে দৌড়-ঝাপ দেখি, কার রেসিং দেখি। ব্যস, নিজে মাঠে গিয়ে খেলেছি খুব কম। কয়েকবার ক্রিকেট খেলার চেষ্টা করেছিলাম স্কুলের বন্ধুদের সাথে। তখন দেখেছি, সবসময় কেমন যেন একটা অসুস্থ প্রতিযোগিতা কাজ করত সবার মাঝে। সেই চিৎকার চেচামাচি করছে সবাই। এই একে মারল, এই একে ধরল - এই অবস্থা ছিল। তবে স্কুলে টিফিন পিরিওডে ক্লাসরুমের সামনের বারান্দায় দৌড়ঝাপ মারতাম খুব। এরপর কলেজে দু'তিনজন বডিবিল্ডার বন্ধু ছিল। পড়াশুনা তেমন করতনা বলে ভাবতাম সব দোষ ঐ বডিবিল্ডিংয়ের। খেলাধুলা করলে মাথায় কিছু থাকে? আর এত সময় কই?

পড়াশুনার জন্য বিদেশে থাকতে হল আমাকে কয়েকবছর। বিদেশের মাটিতে পা রেখেই প্রথমে যে কথাটা মাথায় এল, সোবহানআল্লাহ্‌। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানায়? বইতে, টিভিতে, মুভিতে এতবার এতবার সাদা-সুন্দর মানুষ দেখলাম, কিন্তু একহাত দুর থেকে ওদেরকে দেখার অভিজ্ঞতাই আলাদা। খালি দেখি আর দেখি। মন ভরে দেখি। বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এত সুন্দর, এত স্মার্ট। দেখলেই মন ভাল হয়ে যায়।

যাক, দেখতে দেখতে একবছর পার করলাম। একবার মনে হল একটু খোজখবর নিয়ে দেখি। আল্লাহ্‌ তো আর গায়েবি হাত দিয়ে ওদেরকে ফিট রাখেননা। আল্লাহ্‌ ওদেরকে কি জ্ঞান দিয়েছেন যার কারনে ওরা এরকম ফিট থাকতে পারে? আমিও একটু চেষ্টা করলে ওদের মতো একটু ভেপু ছাড়া ফিগার তো বানাতে পারি। তো, একবিকেলে গেলাম ইউনি-স্পোর্টস্‌ হলে। গিয়ে যা দেখলাম!! ঐ বিকেলে পুরো স্পোর্টস্‌ এরিয়া ঘুরে শেষ করতে পারিনি। ১১২ ধরনের বিভিন্ন স্পোর্টস করা যায়। সবকিছুতে হাই-টেক ব্যবহার করা। এক একটা হল রুমে ২০০/২৫০ জন করে স্টুডেন্ট স্পোর্টস্‌ করছে। সে এক মহা এলাহি কারবার। তো, এর পরদিনই একটু সাহস করে ঢুকে গেলাম একটা স্পোর্টস্‌ এ। এর মাস খানেক পরে আরেকটা শুরু করলাম। নিচে দুইটার ভিডিও দিলাম। দেখবেন সময় করে।

এখন বলি স্পোর্টস্‌ করে কি কি পরিবর্তন দেখলাম। এক, বন্ধু বানালাম বেশ কয়েজনকে। স্পোর্টস্ এর খাতিরে অনেক কথা হয় আমাদের, যেটা অন্য কখনো প্রায় হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না সেটা পরে আরেকদিন বলব। দুই, সারাদিন পড়াশুনার চাপ শেষে বিকেলে স্পোর্টস্‌ এর পর নিজেকে অনেক ঝরঝরে লাগে। নতুন করে শক্তি পাই যেন। তিন, ভেপুটা মনে হয় একটু কমেছে। মাপিনি এখনো। মেপে পড়ে একদিন জানাব। :) এবং চার, যে বড় পরিবর্তনটা আমি নিজের মাঝে দেখেছি সেটা হল "কনফিডেন্স"। আমি এখন ঠিক ব্যাখ্যা করতে পারবনা ব্যাপারটা কিভাবে কাজ করছে। আমার আরেকটু সময় লাগবে বলতে।

তো আজকে এ পর্যন্ত থাক। বিদেশ বিভুইয়ে এসে অনেক অনেক কিছু শিখেছি আমি। আমি এদের থেকে কতটুকু অন্যরকম সেটা। আস্তে আস্তে লিখব সেসব...












সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×