somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলো ভাবনা

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ভাবনা ১১:
জানেন? শিয়া সম্প্রদায় ব্রিটিশদের আবিষ্কার ও দান। তেমনই কাদিয়ানি। কারন? আমরা মুসলিমরা মুসলিমরা যেন কোন্দাকুন্দি,মারামারি করে মরে যাই। এ কথাটা আমরা মুসলিমরা ভাল জানব না তো কে ভাল জানবে?
---------************--------------

ভাবনা ১:
নবী মুসা (আঃ ) একদিন আল্লাহ্‌র সাথে দেখা করলেন। কথোপকথন চলছে। হঠাৎ নবী মুসা (আঃ ) আল্লাহ্‌কে প্রশ্ন করলেন,
"হে আল্লাহ্‌, আপনি যদি আমি মুসা হতেন আর আমি যদি আপনি আল্লাহ্‌ হতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন?"
আল্লাহ্‌ মুসা (আঃ ) কে বললেন, "হে মুসা, সীমা অতিক্রম করোনা।"
নবী মুসা (আঃ ) বললেন, "হে আল্লাহ্‌, রাগ করবেন না। আমি যেমন কখনো আল্লাহ হতে পারব না, তেমনই আপনিও চাইলেই কখনো মুসা হতে পারবেন না। তাই, আপনি যদি আমি মুসা হতেন আর আমি যদি আপনি আল্লাহ্‌ হতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? "
মহান আল্লাহ্‌ বললেন, "আমি দু'টা জিনিস চাইতাম। আমি সুস্বাস্থ আর হায়াতুল হিক্‌মাহ চাইতাম।"
নবী মুসা (আঃ ) বললেন, "হে আল্লাহ্‌, আমি মুসা এবার আপনার কাছে ঐ দুইটা জিনিস চাই।"
আল্লাহ্‌ হেঁসে দিয়ে বললেন, "মুসা তুমি বড়ই চালাক।"
---------************--------------

ভাবনা ২:
আমার ইউনি এর একজন বড় ভাই, নরওয়ে থেকে ডক্টরেট শেষে বাংলাদেশ ফিরেছেন। তো, আসার সময় ব্যাগ থেকে সমস্ত কাপড় চোপড় ফেলে দিয়ে ডক্টরেট এর সমস্ত বই-কাগজ পত্র বোঝাই করে রওয়ানা হলেন। মজাটা হলো বাংলাদেশ বিমান বন্দরে এসে। কাস্টমস্‌ অফিসার ব্যাগ চেক করে শুধু বই আর কাগজ দেখে রেগে গেলেন এবং বললেন, "এসব কাগজ-পত্র বাংলাদেশে ঢোকানো যাবে না।"
বড় ভাই আমার বিমান বন্দর থেকে এমন নি:স্ব ভাবে বের হলেন যেন, তিনি এই বাংলাদেশেই ছিলেন। বিমান বন্দর দেখার জন্য একটু ভিতরে গিয়েছিলেন। এখন টং এর দোকান থেকে এককাপ চা খেয়ে বাসায় যাবেন।
---------************--------------

ভাবনা ৩:
আমার দাদা ভাইয়ের খুবই প্রিয় একটি গল্প আছে। গল্পটি হলো,
শেখ সাদী একবার কথা প্রসংগে বললেন, "মারামারি যদি করতেই হয় তাহলে আতর ওয়ালার সাথে মারামারি কর। মারামারিতে কিছু আতরের শিশি ভাংবে, আর তাতে চারিদিকে সুবাস ছড়াবে।"
---------************--------------

ভাবনা ৪:
প্রায় সমস্ত মুসলিম দেশ যেমন এরাবিয়ান দেশগুলো, পাকিস্তান, তুর্কাই, ইরান, মিশর - এর মানুষজন প্রচুর মাংস খায়। প্রতিদিন একবেলা হলেও পাতে মাংস থাকবে। এবং খাবারের পরিমানও মাশল্লাহ্‌ ভাল মতোই থাকে। কিন্তু হঠাৎ করে হৃদরোগে মারা যাওয়া, বড় একটা পেট হওয়া - এসব হতে দেখি না। আমি বহু দিন পর্যবেক্ষন করে যেগুলো পেয়েছি, রাত ৭ টা-৭:৩০ টা এর মধ্যে এরা রাতের খাবার খেয়ে নেয়। এরপর এশা এর নামায পড়েই ঘুম। এদের সকাল শুরু হয় ভোর ৪ টা ৫ টা বা বড়জোর ৬ টা থেকে। প্রতিদিন কোন না কোন ফিজিক্যাল ওয়ার্ক বা এক্সারসাইজ করবেই। ( আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো। :( )

এবার অন্যান্য বিষয়। আমরা যেমন অনেক অনেক ভাত খাই, এরা তেমন অনেক অনেক রুটি খায়।

আমাদের পরিবারের একজন, মা বা খালা বা চাচি বা মামী, সারাদিন রান্না ঘরে রান্না করতে থাকেন। এদের খাবার তৈরী হয় খুবই ঝটপটে। ১০-১৫ মিনিট। এরপর ৫-১০ মিনিট এ খাওয়া শেষ।

এরা প্রচুর চা বা কফি পান করে। আমিও শুরু করার পর আমার মধ্যে যে পরিবর্তনটা হতে দেখলাম তা হল, ক্লাসে বা কাজে, টেবিলে বসে ঝিমুনি চলে গেল। হা. হা.. হা...

আমার দাদা ভাই সবসময় বলেন, "কোয়ালিটি অব লাইফ।" আমি ইউরোপে না আসলে আমার কাছে এই শ্লোকটার অর্থ সারা জীবন অজানাই রয়ে যেত।
---------************--------------

ভাবনা ৫:
বাংলাদেশে আমার স্ত্রী হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর চাকুরিটা না করে দিল। কারন জিজ্ঞাসা করবোনা করবোনা করেও জিজ্ঞাসা করেই ভুলটা করে ফেললাম। ও শুধু এক শব্দে উত্তর দিয়েছিল। পাঠকদের একটু ভাববার সময় দিচ্ছি উত্তরটার ব্যাপারে। আমি উত্তরটা লিখেছি অ..............নে.............................ক নিচে।












































































বেয়াদব।

---------************--------------

ভাবনা ৬:
আমি একবার আমার একজন অফিসের কলিগকে মসজিদে গিয়ে নামায পড়ার জন্য অনবরত খোঁচাতে লাগলাম। শেষে কলিগ আমার অতিষ্ট হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, আজকে ফজরের নামায কখন পরেছেন?
ব্যস, আমি আর কখনোই আর কাউকেও খোচাইনি। না খুঁচিয়ে কি করছি? ফজর নামাযটা ঠিক সময় মতো পড়ার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি।
---------************--------------

ভাবনা ৭:
একবার একজনকে জিজ্ঞাসা করেছিলাম, "বলোতো, এরাবিয়ানরা বেশি ইসলাম পালন করে নাকি আমরা বাংগালিরা বেশি ইসলাম পালন করি?" তার ঝটপট উত্তর ছিল, "আমরা।" হি. হি... হি......
---------************--------------

ভাবনা ৮:
জানেন, নবী করিম মোহাম্মদ (সাঃ) কাঠের চামচে ফিরনি খেতেন।
---------************--------------

ভাবনা ৯:
ইউরোপের মসজিদগুলোতে বাচ্চারা অন্যসব মুসল্লিদের মতোই সামনের কাতারে দাঁড়াতে পারে। এর একটি সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে জানেন? আজকের শিশুকে আগামীর পৃথিবীর দায়িত্ব নেয়ার জন্য তৈরী করা। পেছনে ফেলে রাখলে তা কি কখনো হবে বলুনতো?

এখন মজার ব্যাপারটা বলি, মুসল্লিরা নামাযে দাড়ালে ২-৩ বছরের বাচ্চারা মুসল্লিদের পায়ের ফাক দিয়ে দিয়ে চলা ফেরা করতে থাকে। একবার ইমাম সিজদায় যাবার পর একজন বাচ্চা তাঁর কাঁধে চড়ে বসে পড়ল। হা.. হা.... হা.....
---------************--------------

ভাবনা ১০:
এশিয়া এর বাইরে তাবলিগ-জামাত বলে কিছু নেই। তবে তাবলিগ ওলাদের মতো ইউরোপে চার্চ থেকে লোকজন দল বেঁধে আসে খ্রিষ্চিয়ানিটি, গসপেল, বাইবেল, গড্‌ (ওদের গডে্‌র আবার একটা ছেলেও আছে) - এসব নিয়ে কথা বলতে। ওদের গড্‌ মানুষ তৈরী করে তাদের মধ্য থেকে একজনকে আবার ছেলে হিসেবে গ্রহন করল - এই রেশনাল লজিকটাতে আমার কাছে সবসময়ই মনে হয় একটা গোলমাল আছে।
---------************--------------



উপরের আঁট নম্বর ভাবনাটা কেমন যেন একটু বোকা বোকা টাইপ দেয়া হয়ে গেল না? আরে, ফিরনি কি চামচ দিয়ে খাবে নাতো মাথা দিয়ে খাবে?
আমার একজন তুর্কির মুসলিম বন্ধু কথা প্রসংগে বলেছিল, আমাদের দেশের ভিক্ষুকও খাওয়ার সময় চামচ ব্যবহার করে। - এ কথা বলে ও আমাকে কি বোঝাতে চেয়েছিল? পাঠকদের কাছে প্রশ্ন।

আমি এই হাত দিয়ে খাওয়ার সুন্নতিটা এমন ভাবে মানার চেষ্টা করি যেন এটা ফরজের থেকেও বেশী। - এটা ধর্মীয় দিক থেকে বললাম।
হাত দিয়ে খাওয়ার মতো বাজে নোংরা ব্যাপারও যে সংস্কৃতির একটা অংশ হতে পারে তা ইউরোপিয়ানরা বিশ্বাস করতে পারে না। পহেলা বৈশাখের দিন ইউরোপিয়ান সাদা চামড়া কয়েকজনকে বাসায় ডেকে নিয়ে আসি আমার এই ছেবলামো দেখানোর জন্য। ওরাও আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। আর আমি ভাবতে থাকি, আমাকে কি যে ভাল দেখাচ্ছে না!! ইস্‌স্‌ ঐ ব্লন্ডি মেয়েটা আমার প্রেমে পড়ে গেছে মনে হয়। ইস্‌স্‌।



ওফ্‌। অনেক বকর বকর করে ফেললাম। এল্‌গরিদম নিয়ে কিছু লিখতে বসে কি যে লিখে ফেললাম!!!



[উপরের ছবিটা আমি গিম্প সফট্‌ওয়্যার দিয়ে বানিয়েছি। অনেক কষ্ট হয়েছে :) । নতুন নতুন তো। তাই।]






সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৪
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×