قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
বল, হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না কর তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্চুক্ত হব।
- সুরা আরাফ, আয়াত ২৩
"আইনের প্রয়োগ" - এটি ততদিন সম্ভব হবে না যতদিন না আমাদের স্কুল কলেজ ইউনিগুলোতে এ ব্যাপারে পাঠদান করা হবে। আইন কি এবং কিভাবে মানতে হবে এটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং মাঝে মাঝে হাতে কলমে শেখাতে পারলেই আইনের সুফল ভোগ করা সম্ভব হবে।
ঢাকা শহরে বাস গুলোতে মাঝে মাঝে কিছু ছাত্র হাফ ভাড়ায় যাতায়াত করে। এবং তাদের এই অধিকার আদায়ের এপ্রোচটি সত্যি ভয়াবহ। প্রায়ই বাসের স্টাফদের সাথে তর্ক, মাঝে মাঝে হাতাহাতি করতেও দেখি। মাঝে মাঝে আমি তাদেরকে ভদ্র এবং নিচু গলায় কথা বলতে বলি। কিন্তু এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য তো পাবলিকের কাছে শেখার কথা ছিল না ছাত্রটির। শিক্ষকের কাছে থেকে শেখার কথা। তাহলে কি বলব, ছাত্রটিকে শিষ্টাচার শেখানোর আগে তার শিক্ষককে শিষ্ঠাচার শেখাব আগে? যে শিক্ষক ছাত্রটিকে মাস্তানি করতে শেখাচ্ছে, হাতে কলমের পরিবর্তে লাঠি ধরিয়ে দিচ্ছে, তিনি কি কখনও ভেবেছেন যে এই ব্যাপারটি বুমেরাং হয়ে তার ঘাড়েই এসে পড়বে একদিন? যেটি আমরা হতে দেখেছি প্রফেসর জাফর স্যারের বেলায়! জাতি হিসেবে আমাদের অধ্পতন কখনও ঠেকানো যাবে না যতদিন না ছাত্রদের শিষ্ঠাচার শেখানো যাবে।
আমার পকেটে যদি পুরো ভাড়া না থাকে তাহলে আমার সুন্দর করে বলতে বাধে কোথায় যে, মামা আমি ছাত্র। আমার কাছে আর টাকা নেই।
বলতে লজ্জা লাগে, তাই না?
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




