somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন;

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টানা দুই দিন বৃষ্টির পর আকাশ একটু পরিষ্কার হতেই পায়ে জুতা গলিয়ে বেড়িয়ে পড়লাম। শেষ কবে বিকেলটা ঠান্ডা আর ধুলাবালি ছাড়া দেখেছি মনে করতে পারছি না। বুক ভরে পুরোপুরি শ্বাস নিতে পারছি। আহ্‌! যতদুর চোখ যাচ্ছে, স্বচ্ছ দেখতে পারছি।

টুক করে নীলক্ষেতের বাসে উঠে পড়লাম। এত দুরের যাত্রী পেয়ে কন্ট্রাকর মামাও খুশী। আবার ঝির ঝিরে বৃষ্টি শুরু হয়েছে। একবার জানালা খুলে বাইরে একটু দেখে জানালা বন্ধ করে দেই। এরকম করতে করতে নীলক্ষেতে চলে এলাম। নিউমার্কেটের ভেতরটা ভেসে গেছে। পাম্প চালিয়ে পানি সরাতে হচ্ছে। মাগরেবের আযান হচ্ছে। রাস্তায় লোকজন কমে এসেছে। ভুল করে ছাতাটা নিয়ে আসা হয়নি। এদোকান ও দোকান ঢু মারছি। যে বইটা চেয়েছি সেটা পাওয়া যাচ্ছে। কিন্তু অক্ষরগুলো এত ছোট যে ইংলিশ টু বাংলা ডিকস্‌নারির কথা মনে করিয়ে দেয়। ডিকস্‌নারি তো কালেভাদ্রে খুলে দেখি। কিন্তু বইটা কালেভাদ্রে খোলার জন্য কিনছি না।

দাম কত মামা?
আড়াইশ টাকা।
একটু বড় সাইজের বই হবে?
না আমরা এই সাইজেই প্রিন্ট করি।
একটা বড় সাইজে প্রিন্ট করে দিতে পারবেন?
এফোর সাইজে প্রিন্ট করে দেয়া যাবে। সাড়ে নয়শো পড়বে দাম।
মামা যদি রংগিন প্রিন্ট করাতে চাই?
মামা কেলকুলেটরে হিসেব করে বললেন, আঠারশ টাকা পড়বে।
আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম।
আমার অবাক হওয়া দেখে মামা নির্লিপ্ত মুখে বললেন, আজকাল আঠারশ টাকায় ভাবীগর লাইগ্যা শাড়িও কিনতে পাওয়া যায়না।

বইটা কেনা হয়নি। আর গতরাত থেকে জ্বরে ভুগছি। জ্বরের ঘোরে স্বপ্ন দেখছি, আমার মুনিয়া পাখি গুলো এক ডজন বাচ্চা দিয়েছে। দশটি বাচ্চা নীল আর দুইটি বাচ্চা সন্ধ্যার পশ্চিম আকাশের লাল আভার রংয়ের। দুর থেকে ফেরীওয়ালা ডাকছে, শাড়িই কিনবেন শাড়িঈ? টাংগাইলের শাড়িঈ....





সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×