দেশের নিরাপত্তা রক্ষার কাজে বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার পর থেকে অত্যন্ত সফলতার সাক্ষর রেখে আসছে। শুধু নিরাপত্তায় নয়, যেকোন দুর্যোগে, প্লাবনে, কঠিন সময়ে, প্রায় অসম্ভব কাজ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থেকেছে। নিরবে তাদের কর্তব্য পালনে সচেষ্ঠ থেকেছে। শুধু নিরাপত্তায় নয়, শিক্ষার বিস্তারেও ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ও স্থাপন করেছে।
এখন সময় এসেছে বাংলার যুবক শ্রেনীকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার। ঐ ধাপ থেকে, যেখানে এসে আমরা মাদকের গ্রাসে ছিটকে পরছি, অত্যন্ত মেধাবী সত্ত্বেও সঠিক দিক নির্দেশনার অভাবে সমুদ্রের ওপারের কোন দেশে পাড়ি দিচ্ছি, সমস্ত মেশিন কিনে আনাকেই আমরা স্বাভাবিক ধরে নিতে শিখছি, ভদ্রতা-শৃঙ্খলাবোধ হারাচ্ছি।
শুধুমাত্র আর্মি ট্রেনিং বাংলাদেশের যুবক শ্রেনীকে আত্ননির্ভরশীল হতে শেখাবে; শৃঙ্খলাবোধ এনে দেবে; জীবনের মুল্যায়ন করতে শেখাবে। পৃথিবীর উন্নত দেশ গুলোর যুবক সম্প্রদায়কে আমরা দেখছি অত্যন্ত স্মার্ট, ভদ্র। এরজন্য শিক্ষার পাশাপাশি শারিরিক প্রশিক্ষনও দায়ী।
[এডিট - পেন মিসটেক শৃঙ্খলতাবোধ]
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



