স্বশিক্ষিত ও সুশিক্ষিত - এই দুয়ের মাঝে পার্থক্য হল, পরীক্ষায় পাশের জন্য পড়া আর শিখে তা বাস্তবে প্রয়োগ করা।
আমরা খুব কম শিক্ষকই এই পার্থক্য বুঝতে পারি। কারন সুশিক্ষার ভার এখন পাবলিক নিজের হাতে নিয়ে নিয়েছে। শিক্ষকদের এখন করার কিছু কমই আছে। ঐ দুই শব্দের মাঝে পার্থক্য বুঝতে না পারা ড্রাইভাররা এখন অনেক বড় পাস করা প্রফেসর এন্জিনিয়ার ডাক্তারদের সেবক - ড্রাইভার। ঐ দুই শব্দের মাঝে পার্থক্য বুঝতে না পারা রাধুনিরা এলিট পাবলিকদের জন্যে হোটেলের সেবক - কুক। ঐ দুই শব্দের মাঝে পার্থক্য বুঝতে না পারা নেতারা তাদের ভুলের মাসুল গুনতে থাকা পাবলিকের মা-বাপ।
রোগী মরে গেলে ডাক্তাররা বলছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। একসিডেন্টে মরে গেলে ভন্ড পীড় বলছে, যার মৃত্যু যেভাবে লেখা থাকে। আর আমি ভাবছি, পৃথিবীতে আর কোন দেশে আর কেউ মরে না?
কুত্তা বিলাইয়ের মতো বাসের চাপায় মরা মানুষগুলোর জন্য আমি খুব বেশি কষ্ট পাইনি। বাসা থেকে বিদায় বলে বের হয়ে আসতেও কেন যেন গলার কাছে কান্না এসে আটকে যায়। এর পরে আমার ডাক আসেনিতো?
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


