somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার হল লাইফ (পর্ব-১)

৩০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের এক গুরুত্বপূর্ণ সময় কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে। কতো মধুর স্মৃতি, সুখ, দুঃখ, হাসি-কান্না জড়িয়ে রয়েছে এই হলে। সেই হল লাইফের কথা কখনো ভোলা যাবে না। শহীদুল্লাহ হল এখনো আমাকে নষ্টালজিক করে তোলে। তবে যারা কখনো হলে থাকেনি তারা হল লাইফের কিছুই বুঝবে না।

যখন প্রথম হলে উঠেছিলাম তখন দেখতাম অনেক বড়ো ভাই বউ, ছেলে-মেয়ে নিয়ে হলে বেড়াতে আসতো। তখন মনে হতো হল ছাড়ার পর আবার কি কাজে হলে আসে? কিন্তু এখন মনে হয় হল ছাড়ার পর কি অনুভূতি কাজ করে।

তখন ৫১০ নং রুমে থাকতাম। সন্ধ্যার সময় একদিন রুমে বসে পড়ছিলাম। হঠাৎ একজন রুমে আসলো। বললাম, কাকে চাই? উত্তরে বললো, 'আমি এই রুমে থাকতাম। ঢাকায় কাজে আসছি, তাই একটু বেড়াতে আসলাম।' ওই ভাইয়ের নামটা মনে করতে পারছি না। মাইক্রোবায়োলজি থেকে পাস করে তিনি তখন আইসিডিডিআরবি'তে চাকরি করতেন। তারপর পুকুর পাড়ে নিয়ে গিয়ে আমাদের (আমার আরেক রুমমেটসহ) নাস্তা করালো।
হল ছাড়ার পর এসব কথা এখন খুব মনে পড়ে। মাঝে মাঝে মনে হয়, হলে গিয়ে একটু সময় কাটাই। কিন্তু সেটাতেও বিপত্তি। কারণ হলে এখন পরিচিত বান্দা খুব কম। যেসব জুনিয়র আছে, সবাই ব্যস্ত থাকে ক্লাস আর পরীক্ষা নিয়ে। পুকুরপাড়ে গিয়ে বসলে খুব একা একা লাগে। অথচ একটা সময় ছিলো, যখন পুকুরপাড়ে বসলে অপরিচিত কাউকে পেতাম না।

কিন্তু এটাই জীবন। একদিন এই বিশ্ব সংসারেও আমরা একা হয়ে যাবো। সেদিন আব্বু-আম্মু, স্ত্রী, ছেলে-মেয়ে, কেউ পাশে থাকবে না। শুধু অপেক্ষা করবো ওপারের ডাকের।

সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×