বাংলা আমার
লক্ষ প্রাণের আত্মত্যাগের উপাখ্যান
বীর বীরঙ্গনার মুখের হাসি
লক্ষ লক্ষ প্রাণের স্পন্দন।
বাংলা আমার
মহিমাময়ী নারীর ভালবাসার রুপ
ময়মনসিংহের সেই বটের শাখায় ঝুলানো ...
শহীদ স্বামীর পায়ে জড়িয়ে বীরঙ্গনার আত্মত্যাগ
মমতায় জড়ানো ...
আমার বাংলা।
বাংলা আমার
সবুজের বুকে রক্তে আঁকা সীমারেখা।
লক্ষ হদয়ের অব্যক্ত তীব্র ভালবাসার সোনালি ফসল।
লক্ষ বীরের গর্বিত মুখ, কোটি প্রাণের স্বপ্ন।
বাংলা আমার
বীর বীরঙ্গনার আবালবৃদ্ববণিতার হদয়ে রক্ত ক্ষরণ,
আজও হয়নি নিঃচিহ্ন রাজাকার-হায়েনার আবরন।
বাংলা আমার
বীরের মুখে স্বপ্ন গড়ার প্রত্যয়,
মুক্ত চেতনায় দীপ্ত মুষ্ঠিবদ্ব উত্তলিত হাত।
বাংলা আমার
সবার বাংলা
বাংলা আমার
চির সবুজ মানবতার গান
চির লাল মুক্তির চেতনা
বাংলা আমার
লাল সবুজের মানচিত্র ।
[তারিখঃ ০২-১২-২০০৮]
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


