মনের গহীনে আওয়াজ শুনি
বড় বেশী অচেনা, অজানা, অভাবিত
অবেলায় অসময়ে ভালবাসা ডেকে যায়,
পথের বাঁকে পথের সাথী ফেলে আসি, ফেলে যায়,
ভ্রান্ত পথিক মোহ ভেঙ্গে ছুটে চলি,
মনের দ্বন্দে মন ভেঙ্গে গড়ে তুলি।
অদ্ভুদ অন্তর্গত বোধ খেলা করে, বিস্ময়ে তাকিয়ে দেখি
আমার আমি বিধ্বস্ত হয়, নিঃস্ব হয়।
চোখে চোখে তাকিয়ে দেখি,
শূন্য দৃষ্টি। অসীম পথে চেয়ে থাকি,
ফেলে আসা দেখি, চলে যাওয়া দেখি।
ঘুরেফিরি একা একা, জীবনটা দেখে যাই,
নিঃসংগ, নির্বিকার, অসময়ে সময় ভুলি,
মনের দ্বন্দে মন ভেঙ্গে গড়ে তুলি।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


