
যেখানে
N হলো আমাদের গ্যালাক্সিতে যোগাযোগক্ষম সভ্যতার সংখ্যা
এবং
R* হলো আমাদের গ্যালাক্সিতে প্রতি বছর নক্ষত্র জন্মের হার
fp হলো যত শতাংশ নক্ষত্রের গ্রহ ব্যবস্থা আছে
ne গড় গ্রহের সংখ্যা যারা প্রাণ ধারণ করতে পারে
fℓ হলো যত শতাংশ গ্রহ সত্যিকার অর্থে প্রাণ ধারণ করেছে
fi হলো যত শতাংশ গ্রহ বুদ্ধিমান প্রাণীর বিকাশ ঘটিয়েছে
fc হলো যত শতাংশ গ্রহের বুদ্ধিমান প্রাণীরা যোগাযোগের জন্য মহাবিশ্বে নিজেদের অস্তিত্ত্বের কথা সম্প্রচার করেছে
L হলো যে সময় ধরে গ্রহের বুদ্ধিমান প্রাণীরা যোগাযোগের জন্য মহাবিশ্বে নিজেদের অস্তিত্ত্বর কথা সম্প্রচার করেছে
বহিঃর্বিশ্বে বুদ্ধিমত্তার খোঁজে ড্রেকের সমীকরণ একটি বিখ্যাত সমীকরণ। ডঃ ফ্রাঙ্ক ড্রেক University of California, Santa Cruz এর Astronomy and Astrophysics department এর প্রফেসর এমিরিটাস। ১৯৬০ সালে বহিঃর্বিশ্বে বুদ্ধিমত্তার একটি অনুমানের প্রয়াসে তিনি এই সমীকরণ প্রস্তাব করেন।
ড্রেকের সমীকরণের রাশিগুলোর সাংখ্যমান নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। তাঁর সময়ে এই রাশিগুলোর মান ধরা হয়েছিল মোটামুটি এরকম
R* = ১০/বছর
fp = ০.৫
ne = ২
fl = ১
fi = ০.০১
fc = ০.০১
L = ১০০০০ বছর
সুতরাং,
N = ১০ × ০.৫ × ২ × ১ × ০.০১ × ০.০১ × ১০০০০ = ১০.
তার মানে আমাদের গ্যালাক্সীতে প্রায় ১০ টি যোগাযোগক্ষম সভ্যতা থাকা উচিত (!!!)
তবে ড্রেকের সমীকরণের রাশিগুলোর সাংখ্যমান নিয়ে যথেষ্ট বিতর্ক চলেছে বহুবছর ধরে। অনেক যাচাই-বাছাই আর বৈজ্ঞানিক পরীক্ষার পর আজ মান গুলো মোটামুটি এ রকমঃ
R* = NASA এবং European Space Agency-র দাবী অনুযায়ী আমাদের গ্যালাক্সিতে নক্ষত্র জন্মের হার ৭/বছর, যেখানে ড্রেকের প্রস্তাবিত মান ছিল ১০/বছর
fp = ০.৫ ধরে নেওয়া যায় (যদিও সূর্যের মত নক্ষত্রের প্রায় ৩০% গুলোতে পৃথিবীর মত গ্রহ আছে, আসল পরিমান এর চেয়ে বেশি হবে, কারন বর্তমান প্রযুক্তিতে আমরা এখনো পৃথিবীর চেয়ে বড় গ্রহগুলোই শুধু চিহ্নিত করতে পারি)
ne = ২
fl = ০.৩৩
fi = ০.০১
fc = ০.০১
L = ১০০০০ বছর
এই হিসেব মতে
N = ৭ × ০.৫ × ২ × ০.৩৩ × ০.০১ × ০.০১ × ১০০০০ = ২.৩১
খুব একটা হতাশাব্যাঞ্জক নয়, কি বলেন?

(ওরে ঘুম রে, যাই, আরেকদিন বিস্তারিত লিখবার ইচ্ছা আছে, নিদ্রাদেবীকে অসন্তুস্ট করা ঠিক না)
নিজেরা আরো জানতে চাইলে দেখুন
http://en.wikipedia.org/wiki/Drake_equation
http://en.wikipedia.org/wiki/Frank_Drake
Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




