আততায়ী
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওরা আসছে। আমি টের পাচ্ছি ওদের ধেয়ে আসা। উন্মত্ত মাতালগুলো এক্ষুণি আঘাত হানবে আমার ওপর। প্রথমে একটি, তারপর দু’টি, তারপর তিনটি করে আসে ওরা। হুল ফোটায়, বিষাক্ত আলিঙ্গনে আহত করে আমাকে। ওদের ছোবলে, কামড়ে ক্ষয় হতে থাকি আমি। অসহ্য যন্ত্রণায় কাতরাই। সমস্ত শক্তি দিয়েও ওদের আক্রমণ এড়াতে পারি না আমি। ক্রমেই ওরা সংখ্যায় বাড়তে থাকে, বাড়তে থাকে ওদের কামড়। আমার শরীর থেকে বুনো আক্রোশে মাংস খুবলে খেতে থাকে ওরা। আর ওদের বিজয়োল্লাসের নিচে অবিরাম লাশ হতে থাকি আমি। মৃত্যুর অন্ধকার পর্দা ঘনিয়ে আসে...
ওই আসছে ওটা। দারুন একটা ভোজ হবে আজ। আয় তোরা। আমি প্রথমে এগিয়ে যাই অন্ধটার দিকে। ওর মাথায় আঘাত করি সজোরে। এরপর গ্রীবা, আর...আরো নিচে নামতে থাকি আমি। সবাই মিলে ওটাকে ধরাশায়ী করে ফেলি। আর্তনাদ করতে থাকে ওটা। রক্তপিয়াসু হানাদার আমরা, মাংস ছিঁড়ে খাই বুনো উল্লাসে। মরণযন্ত্রণায় ছটফট করতে থাকে ওটা, অবশেষে হার মানে বিষাক্ত ছোবলের কাছে। ওকে পুরোটা নিঃশেষ করে ক্ষান্ত হই আমরা...
বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তায় একটা কেঁচো... ধীরে ধীরে এগুচ্ছে সামনে। লাল পিঁপড়ের সারিটা ছিল ঠিক ওটার পথেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জীবজ বাস্তুসংস্থানের বীভৎস দৃশ্যটা দেখতে হলো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন