হাঙ্গর ও শৈবালের গল্প
১০ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাঙ্গর খুঁজিছে শৈবাল
খাবে বলে;
তার আজ
জলজ প্রাণী আর
মৃত জীর্ণ বাক্সপেটরায় রুচি নেই।
সে নতুন আস্বাদ চায়,
খোঁজে সবুজ পরশ।
শৈবাল লুকিয়েছে পাথরে
বাঁচবে বলে;
তার আজ বেঁচে থাকা দায়,
প্রাণের বাহক হয়েও সে আজ ধ্বংসপ্রায়।
ক্ষুধার্ত ব্যগ্র হাঙ্গর
তাকে আজ
ফিরছে তাড়া করে।
সবুজ শৈবাল
লুকিয়েছে পাথরের অন্ধ রন্ধ্রে
বাঁচবে বলে।
হায়রে সবুজ শৈবাল!
সে কি জানে
পাথর আজ হয়েছে পাষাণ?
তাই তার কন্দরে লুকিয়ে রেখেছে
বিষাক্ত সরীসৃপ?
বীভৎস সে অন্ধ জানোয়ার
এগিয়ে আসছে আজ শৈবালের দিকে।
শৈবাল নির্বাক,
তার কিছুই করবার নেই,
হাঙ্গর বাহিরে, তারে খাবে বলে।
তবে কি কোনো শৈবাল
সত্যিই আজ চলে যাবে
কোনো হাঙ্গরের পেটে?
অথবা সরীসৃপের?
যাবে হেরে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন