somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়েরীর পাতা থেকে

১০ ই আগস্ট, ২০১০ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেবেছিলাম ডায়েরী লেখা খুব সহজ একটা কাজ। প্রতিদিনের কাজকর্ম আর ঘটনাগুলোর কথা গুছিয়ে লিখে রাখব, ব্যস।
কিন্তু লিখতে গিয়ে বুঝতে পারছি, চাইলেও আসলে মনের সব কথা লিখে প্রকাশ করা যায় না। প্রথমত, মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যই হচ্ছে পুরোপুরি উন্মুক্ত না করা নিজেকে। সবসময়েই স্ব বা আপন বা একান্ত নিজের জন্য কিছু না কিছু রেখে দেবেই মানুষ।
দ্বিতীয়ত, মানুষের চিন্তার দ্রুতি এবং চিন্তার প্রকাশভঙ্গীর দ্রুতিতে বিস্তর ফারাক। আমরা যত দ্রুত চিন্তা করি কোনো মাধ্যমের সাহায্যেই আমরা তত দ্রুত আমাদের সেই চিন্তাকে প্রকাশ করতে পারি না। এই লেখাটি লেখার সময়েও আমাকে আমার মস্তিষ্কটি শুধু লেখা নামক শ্রমটির পেছনে ব্যয় করতে হচ্ছে, যা সময়ের অবশ্যম্ভাবী/অনিবার্য অপচয়। অনিবার্য বলছি এ কারনে যে, এই লেখাটি লেখার সময় আমাকে লেখাটি ‘লেখা’র পেছনেই মাথা খাটাতে হবে, অন্য উপায় নেই। অথচ ঠিক এই সময়টাতেই আমি অনেক দ্রুততর কিছু চিন্তা থেকে হয়ত বিরত থাকলাম, নয় কি?
তৃতীয়ত, সব চিন্তা প্রকাশযোগ্য নয়। অবচেতন মন যা চিন্তা করে তার বেশীরভাগ অংশ জুড়ে থাকে ফ্যাণ্টাসী। ফ্যাণ্টাসী ভাষায় প্রকাশ করতে গেলে এটি হয়ে ওঠে পানসে। তাই মানুষের মনের কিছু কিছু চিন্তন চিরজীবন সবার অগোচরেই থেকে যায়।
আরও একটা বড় কারন আছে, লেখার অভ্যাসের অভাব। আপনি বা আমি যত সহজে চিন্তা করতে পারি (এখনো, দিন দিন কমে যাচ্ছে এটাও), তত সহজে লেখার অভ্যাস আসলে আমরা হারিয়ে ফেলছি। আমরা যত না পড়ি, তার চেয়ে বেশী দেখি এখন, যত না বইয়ের পাতা উল্টাই তার চেয়ে বেশী web address এ ক্লিক করি, যত না কলমে লিখি তার চেয়ে বেশী copy-paste করি। আমাদের মননশীলতা ও বুদ্ধিবৃত্তিক চর্চার জগত পালটে যাচ্ছে।
আজকাল অনেকেই ব্লগকে তাদের রোজনামচা হিসেবে ব্যবহার করছেন। খুবই স্বাভাবিক। হয়তো একদিন আরো উন্নত কোনো মাধ্যম আসবে, যেটাতে মানুষ আরো বেশী স্বাচ্ছ্যন্দবোধ করবে।
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×